বাগেরহাটে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

বাগেরহাট প্রতিনিধি
১৫ মার্চ ২০১৮, ১৫:১৪আপডেট : ১৫ মার্চ ২০১৮, ১৫:১৫

বাগেরহাট বাগেরহাটের মোল্লাহাটে স্ত্রী সুমাইয়া আক্তার নিরমাকে (২৩)  পিটিয়ে হত্যার পর আত্মহত্যা করেছে স্বামী ইমরান বিশ্বাস (২৭) । বৃহস্পতিবার (১৫ মার্চ) সকালে নিজ ঘরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে ইমরান। এর আগে বুধবার রাতে স্ত্রী সুমাইয়াকে পিটিয়ে হত্যা করে সে।মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম খায়রুল আনাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহত সুমাইয়া মোল্লাহাট উপজেলার কোদালিয়া ইউনিয়নের সরোষপুর গ্রামের আবুবকর শেখের মেয়ে এবং ইমরান একই গ্রামের জাফর বিশ্বাসের ছেলে। ইমরান একজন দিনমুজুর।

নিহত সুমাইয়ার চাচী হেনা বেগম জানান, সাত মাস আগে একই গ্রামের ইমরানের সঙ্গে পারিবারিকভাবে সুমাইয়ার বিয়ে হয়। বুধবার বিকালে মেয়ে সুমাইয়া স্বামীসহ নিজের বাবার বাড়ি থেকে ইমরানের বাড়ি যায়। এদিনই রাত ১১টার দিকে সুমাইয়ার মৃত্যুর খবর শুনে আমরা ইমরানের বাড়িতে যাই। তখন ইমরান বাড়িতে ছিল।  ইমরানের সঙ্গে সুমাইয়ার কোনরকম ঝগড়া ছিল না। তবে বিয়ের সময় ইমরানকে একটি ভ্যান গাড়ি দেয়ার কথা ছিল। সেটা দিতে বিলম্ব হওয়ায় ইমরান সুমাইয়াকে হত্যা করতে পারে।

তিনি আরও জানান,  বৃহস্পতিবার সকালে পুলিশ আসার খবর শুনে ইমরান ঘরে গিয়ে নিজেই আত্মহত্যা করে ।

ওসি জানান, বুধবার সন্ধ্যায় ইমরান পারিবারিক কলহের জেরে তার স্ত্রী সুমাইয়া আক্তারকে মারধোর করে। এতে সুমাইয়া অসুস্থ হয়ে পড়লে তাকে পার্শ্ববর্তী গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যা কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।  কিন্তু ইমরান তাকে খুলনায় না নিয়ে বাড়িতে নিয়ে আসলে ফেরার পথে তার মৃত্যু হয়।  স্ত্রীর মৃত্যু হওয়ায় স্বামী ইমরান বৃহষ্পতিবার সকালে ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে ঝুলে আত্মহত্যা করে।

তিনি আরও বলেন, ওই দম্পতির লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহত গৃহবধূর গলায়, ঘাড়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।  দুই পরিবারের কেউ কোনও অভিযোগ করেনি। থানায় সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক