দেশে থাকতে হিন্দুদের এখন কোনও অসুবিধা নেই: প্রাণিসম্পদমন্ত্রী

বাগেরহাট প্রতিনিধি
১৬ মার্চ ২০১৮, ১৬:০৭আপডেট : ১৬ মার্চ ২০১৮, ১৬:১৬

হিন্দুদের এখন এদেশে থাকতে কোনও অসুবিধা নেই। বর্তমান সরকারের সময় তুলনামূলক ভাবে হিন্দুরা চাকরিসহ সবক্ষেত্রে কাজ পাচ্ছেন বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। শুক্রবার দুপুরে বাগেরহাটের শালতলা এলাকায় কেন্দ্রীয় হরিসভা মন্দিরে বাগেরহাট জেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

বক্তব্য রাখছেন মন্ত্রী মন্ত্রী বলেন, ‘বাসে বোমা হামলার মাধ্যমে দেশকে একটি ভীতিকর অবস্থায় নেওয়ার চেষ্টা করেছিল বিএনপি-জামায়াত জোট। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব তাদের সফল হতে দেয়নি। দেশ এখন এগিয়ে যাচ্ছে।’

পূজা উদযাপন পরিষদের সভাপতি অমিত রায়ের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাগেরহাট- ৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য মীর শওকাত আলী বাদশা, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য হ্যাপি বড়াল, পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সাধারন সম্পাদক তাপস পাল, জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার মাফুজ আফজাল প্রমুখ।

এদিকে, বাগেরহাট জেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনে মন্ত্রীর বক্তব্য চলাকালে অনুষ্ঠানের পূর্বপাশে কালী মন্দিরের ভিতর বৈদ্যুতিক শর্ট সার্কিটে বিকট শব্দের সৃষ্টি হয়। এসময় সভাস্থলে উপস্থিত জনসাধারণ আতঙ্কিত হয়ে সভাস্থল থেকে দ্রুত বের হওয়ার চেষ্টা করলে পদদলিত হয়ে কমপক্ষে ১৫ জন আহত হন।

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের