মন্ত্রীর বক্তব্য চলাকালে শর্টসার্কিট, পদদলিত হয়ে আহত ১৫

বাগেরহাট প্রতিনিধি
১৬ মার্চ ২০১৮, ১৬:৪৫আপডেট : ১৬ মার্চ ২০১৮, ১৭:২৭

বাগেরহাট জেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনে মন্ত্রীর বক্তব্য চলাকালে অনুষ্ঠানের পূর্বপাশে কালী মন্দিরের ভিতর বৈদ্যুতিক শর্টসার্কিটের ঘটনা ঘটেছে। এসময় আতঙ্কিত হয়ে জনসভাস্থল থেকে বের হতে গিয়ে পদদলিত হয়ে ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে বাগেরহাটের শালতলা এলাকায় কেন্দ্রীয় হরিসভা মন্দিরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বক্তব্য রাখার সময় এ ঘটনা ঘটে।

বক্তব্য রাখছেন মন্ত্রী প্রতক্ষ্যদর্শীরা জানান, মন্ত্রীর বক্তব্য চলাকালে মন্দিরের পেছনের দিকে বিকট শব্দের সৃষ্টি হয়। বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণেই এ ঘটনা ঘটে। এসময় সভাস্থলে উপস্থিত জনসাধারণ আতঙ্কিত হয়ে সভাস্থল থেকে বের হওয়ার চেষ্টা করলে পদদলিত হয়ে ১৫ জান আহত হয়েছেন।

আহতদের মধ্যে গুরুতর আহত ৫ জনকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পূজা উদযাপন পরিষদের সভাপতি অমিত রায় বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মন্ত্রীর বক্তব্যের শেষ পর্যায়ে সভাস্থলের পেছনে শর্টসার্কিট থেকে বিকট শব্দের সৃষ্টি হয়। এতে উপস্থিত লোকজন আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করে বের হতে যায়। এতে কয়েকজন আহত হয়েছেন।’

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম