বেনাপোল সীমান্তে ২০টি স্বর্ণের বার উদ্ধার

বেনাপোল প্রতিনিধি
২১ মার্চ ২০১৮, ১২:০৩আপডেট : ২১ মার্চ ২০১৮, ১২:০৩

বেনাপোল সীমান্তে ২০টি স্বর্ণের বার উদ্ধার বেনাপোল বন্দর থানার রঘুনাথপুর সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ২০টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বুধবার (২১ মার্চ ) সকাল সাড়ে ৮টার দিকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। ৪৯ বিজিবির রঘুনাথপুর ক্যাম্প কমান্ডার হাবিলদার মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন ‘ গোপন সূত্রে জানতে পারি বেনাপোলের সাদীপুর সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ সোনার একটি চালান ভারতে পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে রঘুনাথপুর বিজিবির একটি  টহল দল সীমান্তের সাদীপুর গ্রামের মাঠের মধ্যে অভিযান চালায়। এ সময় কয়েক জন স্বর্ণ পাচারকারী একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। ব্যাগটি ক্যাম্পে নিয়ে  তল্লাশি চালিয়ে করে ২০ টি সোনার বার পাওয়া যায় । 

তিনি আরও  জানান, উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো  বেনাপোল বন্দর থানায় জমা দেওয়া হয়েছে ।   

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম