বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছাত্রলীগ নেতা আটক

বেনাপোল প্রতিনিধি
২১ মার্চ ২০১৮, ১৬:১৪আপডেট : ২১ মার্চ ২০১৮, ১৬:১৪

শার্শায় অস্ত্রসহ আটক ছাত্রলীগ

যশোরের শার্শায় একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ আরিকুল ইসলাম (২৬) নামে এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে যশোর জেলা ডিবি পুলিশ। বুধবার (২১ মার্চ) রাত ১২টার দিকে শার্শা উপজেলার চটকাপোতা গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটক আরিকুল ইসলাম উপজেলার চটকাপোতা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ও শার্শা উপজেলা ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক।

যশোর জেলা ডিবি পুলিশের এসআই মুরাদ হোসেন জানান, ‘রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আরিকুল নিজ বাড়িতে অবৈধ অস্ত্র নিয়ে অবস্থান করছে। এ সময় ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসী আরিকুল পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। তার নামে শার্শা থানায় কয়েকটি মামলা রয়েছে।’

অস্ত্র আইনে শার্শা থানায় মামলা দিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে  তিনি জানান।

 আরও পড়ুন: স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দুই জনের পাঁচ বছরের কারাদণ্ড

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম