কর্তৃপক্ষকে না জানিয়ে সাদা পোশাকে অভিযান চালানোয় ৬ পুলিশ সদস্য ক্লোজড

চুয়াডাঙ্গা প্রতিনিধি
২৩ মার্চ ২০১৮, ১৮:৩৫আপডেট : ২৩ মার্চ ২০১৮, ১৮:৪৫

পুলিশ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চুয়াডাঙ্গা সদর থানার পাঁচ সহকারী উপ-পরিদর্শকসহ (এএসআই) ৬ পুলিশ সদস্যকে ক্লোজড (প্রত্যাহার) করা হয়েছে। বৃহস্পতিবার (২২ মার্চ) রাত ১১টার দিকে তাদেরকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে ফেরত পাঠানো হয়।

ঊর্ধ্বতন কর্মকর্তাদের না জানিয়ে সাদা পোশাকে অন্য থানাধীন এলাকায় অভিযান চালানোর অভিযোগে তাদের বিরুদ্ধে এমন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন- উপ-পরিদর্শক মো. কামরুজ্জামান, ইন্দ্রজিৎ সরকার, রমেন দাস, কামরুল হোসেন, ইউসুফ আলী ও কনস্টেবল জসিম উদ্দীন।

পুলিশ সুপার মাহবুবুর রহমান জানিয়েছেন, প্রকৃত ঘটনা অনুসন্ধানের জন্য অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলামকে প্রধান করে দুই সদস্যর একটি কমিটি করা হয়েছে। কমিটি শুক্রবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সঙ্গে কথা বলেছেন।

পুলিশ এবং গ্রামবাসী সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর থানার ওই পাঁচ পুলিশ সদস্য বৃহস্পতিবার সন্ধ্যায় সাদা পোশাকে জীবননগর উপজেলার সিংনগর গ্রামে অভিযান চালায় এবং তিন বোতল ফেনসিডিলসহ চি‎হ্নিত মাদক ব্যবসায়ী পলাশকে গ্রেফতার করেন। এসময় পলাশের সহযোগীরা পুলিশের ওপর হামলা করেন এবং বন্দি করে রাখেন। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ এবং জীবননগর থানা থেকে পুলিশ এসে ওই ৬ পুলিশকে উদ্ধার করেন। বিষয়টি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অবহিত হলে রাতে অভিযুক্তদের সদর থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে নেন।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খাঁন জানান,সদর উপজেলার আকন্দবাড়িয়া ও সিংনগর গ্রাম একেবারে লাগোয়া হওয়ায় ভুল করে ওই পুলিশ সদস্যরা জীবননগর থানা এলাকার ভেতরে ঢুকে পড়ে।

পুলিশ সুপার মাহবুবুর রহমান জানান, সাদা পোশাকে অভিযান না চালানোর ব্যাপারে এমনিতেই নির্দেশনা রয়েছে। তাছাড়া ওই ৬ পুলিশ সদস্য কোনও ঊর্ধ্বতন কর্মকর্তাকে না জানিয়ে পার্শ্ববর্তী থানা এলাকাতে অভিযান চালায়। যা পুলিশ বাহিনীর শৃঙ্খলা পরিপন্থী। এ কারণে তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী