পুরোপুরি মধ্যম আয়ের দেশ হতে সবাই নিরলসভাবে কাজ করছেন: কাজী নাবিল আহমেদ

যশোর প্রতিনিধি
২৬ মার্চ ২০১৮, ১৪:৪৩আপডেট : ২৬ মার্চ ২০১৮, ১৪:৫৯

যশোর প্রেস ক্লাবে কাজী নাবিল আহমেদ এমপি

যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেছেন, ‘২০২১ সালের মধ্যে পূর্ণাঙ্গভাবে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে সরকারের পাশাপাশি সব শ্রেণি-পেশার মানুষ নিরলস কাজ করে চলেছেন।’
যশোর প্রেস ক্লাবের তৃতীয় ও চতুর্থ তলা সম্পন্নের কাজ উদ্বোধন করার সময় তিনি এই কথা বলেন। আজ সোমবার (২৬ মার্চ) দুপুরে ইট বসিয়ে এই নির্মাণকাজের উদ্বোধন করেন তিনি।

যশোর প্রেস ক্লাবের কনফা

রেন্স রুমে আয়োজিত সংক্ষিপ্ত মতবিনিময় সভায় কাজী নাবিল আহমেদ বলেন, ‘যশোরের উন্নয়ন কাজ ত্বরান্বিত করতে জাতীয় সংসদে আমি বহুবার প্রস্তাব উত্থাপন করেছি। জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায়অগ্রাধিকার ভিত্তিতে যশোরকে প্রথম ডিজিটালাইজড জেলা করা হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ, সর্বোপরি শেখ হাসিনা সফটওয়্যার পার্ক নির্মাণ করা হয়েছে। যশোরবাসীর প্রাণের দাবি ভৈরব নদ খননের কাজও শুরু হয়েছে।’

যশোর-বেনাপোল, যশোর-মাগুরা, যশোর-কুষ্টিয়াসহ এ অঞ্চলের সড়কগুলোর দুরবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা বলেছি। সম্প্রতি সংসদীয় কমিটির সদস্যরা বেনাপোলে ব্যবসায়ী ও সুধীজনদের সঙ্গে কথা বলে গেছেন। আশা করা যায়, শিগগিরই সড়কগুলো সংস্কারের কাজ শুরু হবে।’

প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে কাজী নাবিল এমপি বলেন, ‘বছর দেড়েক আগে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে এ বিষয়ে নির্দেশনা দিয়েছিলেন। দেরিতে হলেও আজ সেই নির্মাণকাজের উদ্বোধন করা হলো।’ যশোর প্রেস ক্লাবে কাজী নাবিল আহমেদ এমপি

তিনি নিজেকে সংবাদপত্র জগতের মানুষ হিসেবে উপস্থাপন করে বলেন, ‘আধুনিক ডিজাইনে ক্লাবের ভবন নির্মাণে যা যা দরকার সবই করা হবে। যাতে আগামী প্রজন্ম প্রেস ক্লাবটিকে ভালোভাবে ব্যবহার করতে পারেন। শিগগিরই পরিপূর্ণ এই ক্লাবে সবাই মিলিত হতে পারবেন।’

তিনি বলেন, ‘২০১৮ সালটি খুবই তাৎপর্যপূর্ণ। এ বছরের শেষে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার্থে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে যশোরের ছয়টি আসনে যেন নৌকা প্রতীকের প্রার্থীরাই জয়লাভ করতে পারেন সেদিকে সবাই নজর রাখবেন।’

সংগঠনের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক রুকুনউদ্দৌলা, ফখরে আলম, মনোতোষ বসু, তৌহিদুর রহমান, বেনজীন খান, সাজেদ রহমান, জুয়েল মৃধা, সাইফুল ইসলাম সজল, মাহবুব আলম লাভলু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদি হাসান মিন্টু, জেলা যুবলীগ নেতা মঈনউদ্দীন মিঠু প্রমুখ উপস্থিত ছিলেন।

 

/এফএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের