মেহেরপুরে স্বাধীনতা দিবসে ‘অভিযাত্রী’র পদযাত্রা

মেহেরপুর প্রতিনিধি
২৬ মার্চ ২০১৮, ২০:৫২আপডেট : ২৬ মার্চ ২০১৮, ২০:৫৭

মেহেরপুরে ‘অভিযাত্রী’র পদযাত্রা ‘শোক থেকে শক্তি’ এই স্লোগানকে সামনে নিয়ে মেহেরপুরে পদযাত্রার আয়োজন করেছে পর্বতারোহীদের সংগঠন ‘অভিযাত্রী’। পর্বতারোহীদের এই সংগঠনের পদযাত্রায় নেতৃত্ব দেন অভিযাত্রীর অন্যতম সংগঠক ও বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট বিজয়ী নিশাত মজুমদার।

স্বাধীনতা দিবসের সকালে এই পদযাত্রাটি শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত গণকবর থেকে শুরু হয়। পদযাত্রাটি শহরের প্রধান সড়ক অতিক্রম করে মুজিবনগরের উদ্দেশে যাত্রা করে। পর্বতারোহীদের সংগঠন ‘অভিযাত্রী’ ২০১৩ সাল থেকে ‘শোক থেকে শক্তি’ নামে এই পদযাত্রার আয়োজন করে আসছে। এরই ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধ যাদুঘরের নির্মাণ তহবিল গঠনের উদ্দেশ্যে এবারের এই পদযাত্রা। নিশাত মজুমদারের নেতৃত্বে এই পদযাত্রায় অংশগ্রহণ করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম