সাতক্ষীরায় বিজিবি’র গুলিতে হুন্ডি ব্যবসায়ী আহত, ১০ লাখ টাকা উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি
২৭ মার্চ ২০১৮, ১৫:৪০আপডেট : ২৭ মার্চ ২০১৮, ১৫:৪০

আটক হুন্ডির দশ লাখ টাকা

সাতক্ষীরার ভোমরা সীমান্তে  বিজিবি’র গুলিতে আলিমদ্দিন গাজী (৩৫) নামে এক হুন্ডি ব্যবসায়ী আহত হয়েছে। পরে তাকে সাড়ে ১০ লাখ টাকাসহ আটক করা হয়। মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের লক্ষীদাড়ী সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

সাতক্ষীরা ৩৩ বিজিবি’র ভোমরা ক্যাম্প কমান্ডার মো. শফিউর রহমান বলেন,‘হুন্ডি ব্যবসায়ীরা ভোমরা সীমান্ত দিয়ে ভারতে টাকা পাচার করছে, এই গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সদস্যরা সেখানে অভিযান চালায়। তাদের উপস্থিতি টের পেয়ে হুন্ডি ব্যবাসায়ীরা বিজিবি সদস্যদের ওপর হামলা চালায়। এসময় নিজেদের রক্ষায় বিজিবি গুলি চালায়। এতে এক হুন্ডি ব্যবসায়ী আহত হয়। অন্যরা পালিয়ে গেলেও আহত হুন্ডি ব্যবসায়ীকে আটক সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তার কাছ থেকে সাড়ে ১০ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: কুমিল্লায় বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক গ্রেফতার

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান