কুমিল্লায় বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি
২৭ মার্চ ২০১৮, ১৪:০৭আপডেট : ২৭ মার্চ ২০১৮, ১৪:১৮

পিস্তলসহ যুবক গ্রেফতার

কুমিল্লার নাঙ্গলকোটে বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ম্যাগাজিনসহ হুমায়ুন কবীর সুমন নামে এক যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার উপজেলার কোকালী গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা করে র‌্যাব।

হুমায়ন কবীর সুমন (৩২) কোকালী গ্রামের হাবিব উল্লাহার ছেলে। 

র‌্যাব-১১ ক্রাইম প্রিভেনশন কোম্পানি ২-এর অধিনায়ক মেজর মো. আতাউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলার নাঙ্গলকোট উপজেলার কোকালী গ্রামে অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে হুমায়ন কবীর সুমনকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ঢাকা বিমানবন্দর থানায় একটি অপহরণ মামলা ও লাঙ্গলকোট থানায় একটি ডাকাতির প্রস্তুতির মামলা রয়েছে। সুমনকে নাঙ্গলকোট থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।

আরও পড়ুন: ধানক্ষেত থেকে কলেজ ছাত্রের লাশ উদ্ধার

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী