‘আইনের লোক’ পরিচয় দিয়ে ধরে নেওয়ার দুই দিন পর লাশ

মাগুরা প্রতিনিধি
৩০ মার্চ ২০১৮, ১২:১৭আপডেট : ৩০ মার্চ ২০১৮, ১২:১৮

মাগুরা মাগুরা সদর উপজেলার ছনপুর গ্রাম থেকে ভোর রাতে ফখরুল শেখ (৪৫) নামে একজনের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের  দাবি, দুই দল ডাকাতের মধ্যে গোলাগুলিতে তিনি নিহত হয়েছেন। ফখরুল শেখ জগদল গ্রামের দক্ষিণ পাড়া নুরুল শেখের ছেলে।

নিহতের স্ত্রী কাজল বলেন, ‘আমার স্বামীকে বুধবার (২৮ মার্চ) দুই জন আইনের লোক পরিচয় দিয়ে ধরে নিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর শুক্রবার (৩০ মার্চ) ভোরে খবর পাই তিনি মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে রয়েছেন। সেখানে গিয়ে তাকে মৃত অবস্থায় পাই।’

মাগুরা সদর থানার ওসি আল এমরান বলেন, ‘শুক্রবার ভোর রাতে সদর উপজেলার ছনপুরে একটি মাঠের মধ্যে দুই পক্ষের গোলাগুলির শব্দ শুনে সদর থানার টহল পুলিশ সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ফখরুল ইসলাম নামে এক ব্যক্তির মৃতদেহসহ ৪ রাউন্ড শর্টগানের গুলির খোসা ও কিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।’

ওসির দাবি, ফখরুল একজন চিহ্নিত ডাকাত। তার নামে থানায় একাধিক মামলা রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী