খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকরা

খুলনা প্রতিনিধি
১২ এপ্রিল ২০১৮, ১১:০৭আপডেট : ১২ এপ্রিল ২০১৮, ১২:৩৩

খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকরা বন্ধ হয়ে যাওয়া ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান জুট স্পিনার্স মিলের শ্রমিক-কর্মচারী এবং কর্মকর্তারা বিভিন্ন দাবি আদায়ে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করেছে। বৃহস্পতিবার (১২ এপ্রিল) সকাল ৯টা থেকে নগরীর শিরোমণি শিল্পাঞ্চল এলাকার মহাসড়কে অবস্থান নিয়ে এ অবরোধ কর্মসূচি শুরু হয়।

জানা যায়, শ্রমিকদের সকল বকেয়া পাওনা পরিশোধ, উৎপাদন প্রক্রিয়া চালুর দাবিতে চলমান আন্দোলনের ধারাবাহিকতায় এ মহাসড়ক অবরোধ করা হয়েছে। অবরোধের কারণে ব্যস্ততম এ মহাসড়কের দু’পাশে যানবাহন আটকে সৃষ্টি হয়েছে যানজট। যাত্রীরা তাদের গন্তব্যে যথাসময়ে যেতে না পেরে ভোগান্তিতে পড়ছেন।

দাবি আদায় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ বলেন, ‘ক্ষুব্ধ শ্রমিক-কর্মচারীরা লাগাতার আন্দোলন করলেও কর্তৃপক্ষ তা আমলে নিচ্ছেন না। তাই এখন আমাদের সড়ক অবরোধ কর্মসূচি চলছে। আগামীতে শ্রমিকরা আরও কঠোর আন্দোলন কর্মসূচি নিয়ে রাজপথে নামবে।

দাবি আদায় কমিটির সদস্য সচিব শাহ মো. মনিরুল ইসলাম বলেন, ‘বকেয়া না পেয়ে শ্রমিক পরিবারে হাহাকার চলছে। ছেলেমেয়েদের পড়াশুনা বন্ধ রয়েছে। সংসারে খাবার জুটছে না। কিন্তু মিল কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনও পদক্ষেপই নিচ্ছে না।’

অবরোধ কর্মসূচিতে দাবি আদায় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ,  সিবিএ’র  সাবেক নেতা শেখ রবিউল ইসলাম, শেখ শহিদুল ইসলাম, মো. মনিরুল ইসলাম, আসাদুজ্জামান, মো. নুর ইসলাম, আবুল হাসেম গাজী, আল মামুন, কাগুজী ইকরাম, খোকন, আরিফ, মিজান,  মাসুম প্রমুখ উপস্থিত রয়েছেন। 

/এসএসএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম