সেতু না থাকায় ভোগান্তি

মেহেদী হাসান, চুয়াডাঙ্গা
১৫ এপ্রিল ২০১৮, ১৮:২২আপডেট : ১৫ এপ্রিল ২০১৮, ১৮:২৫

জীবননগর সরকারি প্রাথমিক বিদ্যালয় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার প্রতাপপুর, রঘুনন্দনপুর ও লক্ষিপুর গ্রামের শিক্ষার্থীদের জন্য কোনও প্রাথমিক বিদ্যালয় নেই। তাই জীবননগর পৌর এলাকার আঁশতলাপাড়ার ভৈরব নদের পাড়ে জীবননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তারা ভর্তি হয়। আর ভৈরব নদ পার হয়েই বিদ্যালয়ে যেতে হয় তাদের। তবে, নদের ওপর কোন সেতুও নেই। এতে তাদের ভোগান্তি পোহাতে হয়।

এলাকাবাসী জানিয়েছেন, প্রায় তিন কিলোমিটার রাস্তা ঘুরে তাদেরকে বিদ্যালয়ে যেতে হয়।  আর সহজে যেতে চাইলে নদ পার হয়ে যেতে হয়। শুকনো মৌসুমে নদের পানি কমে গেলেও ভৈরব নদের মাঝ বরাবর কচুরিপানার স্তুপের ওপর দিয়েই যেতে হয়। এতে দুর্ভোগের কারণে অনেক শিক্ষার্থী প্রাথমিক পর্যায়েই ঝরে পড়ছে।  

সরেজমিনে দেখা গেছে, প্রতাপপুর, রঘুনন্দনপুর ও লক্ষিপুর গ্রামের শিক্ষার্থীরা বিদ্যালয়ে যাওয়ার জন্য তাদের প্যান্ট গুটিয়ে কচুরিপানার স্তুপের ওপর দিয়ে হেঁটে ভৈরব নদ পার হচ্ছে।

ভৈরব নদ পার হচ্ছে শিক্ষার্থীরা শুধু বিদ্যালয়ের শিক্ষার্থীরাই নয়, ওই তিন গ্রামের মানুষও জরুরি প্রয়োজনে কচুরিপানার স্তুপের ওপর দিয়ে হেঁটে ভৈরব নদ পার হয়ে উপজেলা শহরে যাতায়াত করে থাকেন।

প্রতাপপুর গ্রামের মনির হোসেন বলেন, ‘প্রতাপপুর, রঘুনন্দনপুর ও লক্ষিপুর গ্রামে প্রাথমিক পর্যায়ের কোনও শিক্ষা প্রতিষ্ঠান নেই। এ কারণে একপ্রকার বাধ্য হয়ে আমরা আমাদের সন্তানদেরকে ভৈরব নদের ওপাশে জীবননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করি। সন্তানরা জীবনের ঝুঁকি নিয়ে নদ পার হয়ে বিদ্যালয়ে যায়। নদ পার হতে সমস্যা হওয়ায় অনেকে বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান বলেন, ‘বিদ্যালয়ের প্রায় অর্ধেক শিক্ষার্থী নদের ওপাশ থেকে আসে। নদের ওপর একটি সেতু নির্মাণ করা হলে বিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা দ্বিগুণ হবে।’

বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. ইকতিয়ার আলী বলেন, ‘ভৈরব  নদের ওপর সেতু না থাকায় তিন গ্রামের কোমলমতি শিক্ষার্থীরা চরম দুর্ভোগের মুখে পড়ছে।’

জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল বলেন, ‘ভৈরব নদের ওপর একটি সেতু নির্মাণের জন্য আমি ইতোমধ্যেই এলজিইডির পিডির নিকট আবেদন করেছি। কিন্তু উপজেলা পরিষদ পৌরসভার মধ্যে কোনও কাজ করার এখতিয়ার রাখেনা। এ কারণেই ভৈরব নদের ওপরে সেতু নির্মাণের অনুমতি পেতে বিলম্ব হচ্ছে।’

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম