দিঘলিয়া ইউপির উপ-নির্বাচন: চেয়ারম্যান পদে ছয় প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

নড়াইল প্রতিনিধি
১৭ এপ্রিল ২০১৮, ১১:৪০আপডেট : ১৭ এপ্রিল ২০১৮, ১১:৪০

নড়াইল নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনের চেয়ারম্যান পদে ছয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। দুর্বৃত্তরা ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা লতিফুর রহমান পলাশকে (৪৮) গত ১৫ ফেব্রুয়ারি গুলি করে ও কুপিয়ে হত্যা করার পর চেয়ারম্যান পদটি শূন্য হয়।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, সোমবার (১৬ এপ্রিল) উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে ছয়জন প্রার্থী চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেন।

মনোনয়ন দাখিলকারীরা হলেন- নিহত চেয়ারম্যান লতিফুর রহমান পলাশের স্ত্রী নীনা ইয়াসমীন (আওয়ামী লীগ), মাকসুদুল হক (বিএনপি), ওহিদুর রহমান (স্বতন্ত্র) , সাহিদুল আলম (স্বতন্ত্র), জালাল উদ্দিন বিশ্বাস (স্বতন্ত্র) ও রবিউল ইসলাম পলাশ (স্বতন্ত্র)।

স্বতন্ত্র প্রার্থীর মধ্যে ওহিদুর রহমান দিঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান পলাশ হত্যা মামলার আসামি। বর্তমানে তিনি কারাগারে আছেন।

উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. সেলিম রেজা জানান, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ধারা ২০ এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা-২০১০ এর বিধি ১০ অনুসারে নির্বাচন কমিশনের ক্ষমতাবলে দিঘলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের শূন্য আসনে উপ-নির্বাচন উপলক্ষে গত ৫ এপ্রিল তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমাদানের শেষদিন ছিল ১৬ এপ্রিল, মনোনয়নপত্র বাছাই ১৯ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২৭ এপ্রিল এবং ভোট গ্রহণের তারিখ আগামী ১৫ মে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম