১১ দফা দাবিতে খুলনা-যশোরের রাষ্ট্রায়ত্ত পাটকলে ধর্মঘট

খুলনা প্রতিনিধি
১৮ এপ্রিল ২০১৮, ১৭:৫৫আপডেট : ১৮ এপ্রিল ২০১৮, ১৮:০৫

১১ দফা দাবিতে খুলনা-যশোরের রাষ্ট্রায়ত্ত পাটকলে ধর্মঘট খুলনা ও যশোরের রাষ্ট্রায়ত্ত ৮টি পাটকলের শ্রমিকরা ১১ দফা দাবি আদায়ে ধর্মঘট পালন করছে। বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-ননসিবিএ পরিষদের আহ্বানে বুধবার (১৮ এপ্রিল) ভোর ৬টা থেকে শুরু হওয়া এ ধর্মঘট বৃহস্পতিবার (১৯ এপ্রিল) ভোর ৬টা পর্যন্ত চলবে। পরিষদের যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।  

ধর্মঘট চলা মিলগুলো হচ্ছে খুলনার খালিশপুর শিল্পাঞ্চলের ক্রিসেন্ট, প্লাটিনাম জুবিলী,খালিশপুর জুট মিল,দিঘলিয়া শিল্পাঞ্চলের স্টার,আটরা শিল্প এলাকার ইস্টার্ন ও আলিম,যশোরের নওয়াপাড়া শিল্প এলাকার জেজেআই ও কার্পেটিং জুট মিল।

১১ দফা দাবিতে খুলনা-যশোরের রাষ্ট্রায়ত্ত পাটকলে ধর্মঘট অবিলন্বে শ্রমিকদের ১১ দফা দাবী মেনে নেওয়ার আহ্বান জানিয়ে খলিলুর রহমান বলেন, ‘আমাদের দাবি মেনে না নিলে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে। শ্রমিকরা না খেয়ে থেকে আন্দোলনে রাজপথে নামলে তা হয় লাঙ্গলের ফলার চেয়েও ধারালো হয়।  বিগত দিনের আন্দোলনে তেমনটা বারবার প্রমাণিত হয়েছে। তাই সে রকম পরিস্থিতি সৃষ্টি হওয়ার আগেই শ্রমিকদের দাবি মেনে নেওয়া উচিত হবে।’

এর আগে সকালে শ্রমিকরা প্লাটিনাম কলোনী এলাকায় সমাবেশ করে। এ সমাবেশ থেকে অবিলম্বে বকেয়া বেতন এবং মজুরি কমিশন বাস্তবয়নসহ ১১ দফা দাবী মেনে নেওয়ার জন্য আহ্বান জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের ধারাবাহিক কর্মসূচি চলবে বলে শ্রমিক নেতারা জানান।

কর্মসূচী চলাকালে পৃথকভাবে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন পরিষদের শ্রমিকনেতা সরদার মোতাহার উদ্দিন, সোহরাব হোসেন আবু হানিফ,খলিলুর রহমান,আব্দুর রউফ।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম