নড়াইলে সাংবাদিক হত্যাচেষ্টা মামলার ৫ আসামি কারাগারে

নড়াইল প্রতিনিধি
১৮ এপ্রিল ২০১৮, ১৯:৫৭আপডেট : ১৮ এপ্রিল ২০১৮, ১৯:৫৭

নড়াইল নড়াইলে মশিয়ার রহমান (৫০) নামে এক সাংবাদিককে কুপিয়ে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামিসহ ৫ জনকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আলমাস মৃধা আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে যাওয়া আসামিরা হলো- এনায়েত শেখ, নূরন্নবী শেখ, আলী করিম, আলী কদর বিশ্বাস ও রজিবুল শেখ।
আহত মশিয়ারের ছেলে অ্যাডভোকেট আব্দুর রাকিব জানান, এলাকার সরকারি গাছ কাটাসহ বিভিন্ন অপকর্মের খবর পত্রিকায় প্রকাশের জেরে আমার বাবাকে সন্ত্রাসীরা হত্যার চেষ্টা চালায়। এ হত্যা চেষ্টার পিছনে স্থানীয় প্রভাবশালী এক জনপ্রতিনিধির মদদ রয়েছে বলেও তিনি জানান।
মামলার বিবরণে জানা যায়, দৈনিক যশোর পত্রিকার লোহাগড়া প্রতিনিধি মশিয়ার রহমান গত ৮ মার্চ সকালে উপজেলার লাহুড়িয়া-হ্যাচলাগাতির বাড়ি থেকে বাজারের উদ্দেশে বের হলে সন্ত্রাসী এনায়েত শেখ ও নূরন্নবী শেখের নেতৃত্বে ১২/১৩ জন সন্ত্রাসী মিলে এলোপাতাড়িভাবে তার মাথা ও শরীরের অন্যান্য স্থানে কুপিয়ে জখম করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে। পরের দিন ৯ মার্চ ঘটনায় সম্পৃক্তদের নাম উল্লেখ করে লোহাগড়া থানায় মামলা দায়ের করা হয়। মামলা নং-৮১।

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক