ইবি ছাত্রলীগের দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

ইবি প্রতিনিধি
২২ এপ্রিল ২০১৮, ২০:৪২আপডেট : ২২ এপ্রিল ২০১৮, ২০:৪৯

ধাওয়া-পাল্টা ধাওয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (২২ এপ্রিল) দুপুর দেড়টার দিকে ক্যাম্পাসে ছাত্রলীগের দলীয় টেন্টের কাছে এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান শাহিন বলেন, ‘বন্ধুদের মাঝে একটু ঝামেলা হয়েছিল। পরে আমি গিয়ে বিষয়টি সমাধান করেছি।’

প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, ‘ঘটনাটি শোনা মাত্র প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে যায় এবং দুই গ্রুপের মাঝে বিষয়টি মীমাংসা করে দেয়।’

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, শনিবার সকালে সভাপতি শাহিনুর রহমান শাহিন গ্রুপের কর্মী ও বিশ্ববিদ্যালয়ের মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী রিফাত ও বন্ধনকে সভাপতি গ্রুপ পরিবর্তন করে সাধারণ সম্পাদক গ্রুপে যোগ দেওয়ার জন্য ফোনে নির্দেশ দেয় সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম গ্রুপের কর্মী লিখন। পরে রাত প্রায় একটার দিকে ভূমি ও ব্যবস্থাপনা বিভাগের ১ম বর্ষের ছাত্র আপেল তাকে আবার কল দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে আসতে বলে। রিফাত অস্বীকৃতি জানালে আপেল, পিয়াস ও লিখনসহ ৭-৮ জন লালন শাহ হলে এসে রিফাত ও বন্ধনকে ডেকে ক্যাম্পাসের জিয়া মোড়ে নিয়ে যায়। এসময় তারা রিফাতকে সিগারেট জ্বালাতে বলে। পরিস্থিতি খারাপ ভেবে স্থান ত্যাগ করতে শুরু করে রিফাত ও বন্ধন। এসময় তাকে ফিরে এনে ১০-১৫ জন মিলে বেধড়ক মারধর শুরু করে। পরবর্তীতে রিফাত ও বন্ধন মার খেয়ে ঘটনাস্থল থেকে হলে পালিয়ে আসে।

এদিকে রবিবার দুপুরে ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান শাহিন গ্রুপের কর্মী রিফাতসহ তার বন্ধুরা ক্যাম্পাসের দলীয় টেন্টে বসে ছিল। এসময় পাশের রাস্তা দিয়ে সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম গ্রুপের লিখন, আপেল, সীমান্তুসহ অন্যান্য কর্মীরা যাচ্ছিল। তাদের যাওয়া দেখে সভাপতি শাহিনের কর্মীরা বিভিন্ন ধরনের উক্তি করতে থাকে। এক পর্যায়ে তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে তারা সভাপতি গ্রুপের নেতাকর্মীদের ধাওয়া দেয়। এসময় উভয় গ্রুপের কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে পরিস্থিতি স্বাভাবিক হয়।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম