কেসিসি নির্বাচন: আ. লীগের এক বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

খুলনা প্রতিনিধি
২৪ এপ্রিল ২০১৮, ২৩:৪৬আপডেট : ২৪ এপ্রিল ২০১৮, ২৩:৫৭

খুলনা সিটি করপোরেশন নির্বাচন শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন পরিপন্থী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এফ এম জাহিদ হাসান জাকিরকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২৪ এপ্রিল) বিকালে খানজাহান আলী থানা আওয়ামী লীগের সিদ্ধান্তে তাকে বহিষ্কার করা হয়।
খুলনা মহানগর আওয়ামী লীগের দফতর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ এক প্রেস বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আনিছুর রহমানের সই করা একটি চিঠিতে জাহিদ হাসান জাকিরের বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে।
মুন্সি মাহবুব জানান, দলীয় নির্দেশ অমান্য করে সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিল করেছিলেন জাহিদ হাসান জাকির। তাকে একাধিকবার বলা হলেও তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। এর মাধ্যমে তিনি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের সামিল। এ কারণে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
দলের সব স্তরের নেতাকর্মীদের জাহিদ হাসান জাকিরের সঙ্গে যোগাযোগ না করার আহ্বান জানিয়েছেন খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন ও সাধারণ সম্পাদক শেখ আনিছুর রহমান।

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী