যশোরে ছুরিকাঘাতে আহত রুবেল মারা গেছে

যশোর প্রতিনিধি
২৫ এপ্রিল ২০১৮, ০২:৩১আপডেট : ২৫ এপ্রিল ২০১৮, ০২:৩৩

যশোর যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত রুবেল হোসেন মারা গেছে। মঙ্গলবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রুবেল মারা যান। শুক্রবার (২০ এপ্রিল) তাকে ছুরিকাঘাত করে একদল সন্ত্রাসী। তিনি যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়ার শহিদ ড্রাইভারের ছেলে।

নিহতের বাবা মো. শহিদ  সাংবাদিকদের বলেন, রুবেল ইজিবাইক চালাতো। গত শুক্রবার দুপুরে জুমার নামাজ পড়ে বাড়ি ফেরার পথে একই এলাকার রমজান, তুহিন, সাইদ, পলাশ, সাগর, লিটন ও মোহন তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। খবর পেয়ে তারা রুবেলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন। ওই দিনই তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানকার ডাক্তার তাদের জানিয়ে দেন- রুবেলের অবস্থা ভালো। তাকে বাড়ি নেওয়া যেতে পারে। পরে তাকে যশোর আনার সময় মেডিক্যাল কলেজ হাসপাতালের গেটে তার মৃত্যু হয়। লাশ যশোরে আনা হচ্ছে।

যশোর চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর রফিকুল হক বলেন, ‘রুবেলের বিরুদ্ধে কোতোয়ালীসহ বিভিন্ন থানায় বিস্ফোরক, অস্ত্র, পুলিশ হত্যাচেষ্টা ও মাদকের সাতটি মামলা রয়েছে। সে প্রতিপক্ষ সন্ত্রাসীদের ছুরিকাঘাতে মারা গেছে।ঘটনার সঙ্গে জড়িত পলাশ নামে এক সন্ত্রাসীকে ইতোমধ্যে আটক করা হয়েছে। বাকিদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।’

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম