মেহেরপুর শহরের ব্রাক অফিসের কাছে সন্ত্রাসী বাহীনির দু’পক্ষের গোলাগুলিতে খাদেমুল নামের এক শীর্ষ সন্ত্রাসী নিহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে পুলিশ ১টি ওয়ান শুটারগান, ৩টি হাত বোমা ও দেশীয় অস্ত্র উদ্ধার করে। নিহত খাদেমুল হোসেন শহরের শিশু বাগান পাড়ার রেজাউল হকের ছেলে। তার নামে মেহেরপুর থানায় ডাকাতি ও হত্যাসহ একাধীক মামলা রয়েছে।
মেহেরপুর সদর থানার ওসি রবিউল আলম জানান, বুধবার রাত সাড়ে ৩টার দিকে আমরা কয়েক রাউন্ড গুলির শব্দ শুনে শহরের ব্রাক অফিসের পাশে গিয়ে দেখি শীর্ষ সন্ত্রাসী খাদেমুল গুলিবিদ্ধ হয়ে পড়ে আছে। পরে তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। নিহত খাদেমুলের নামে মেহেরপুর থানায় ডাকাতি ও হত্যাসহ একাধীক মামলা রয়েছে। সে আমাদের তালিকাভুক্ত সন্ত্রাসী। ঘটনাস্থল থেকে পিস্তল,বোমা ও দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।








