অপহরণের পাঁচ দিন পর স্কুলছাত্রী উদ্ধার, গ্রেফতার ১

চুয়াডাঙ্গা প্রতিনিধি
২৬ এপ্রিল ২০১৮, ২০:৪৪আপডেট : ২৬ এপ্রিল ২০১৮, ২০:৪৪

চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার জীবননগরে এক স্কুলছাত্রীকে অপহরণের পাঁচ দিন পর উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ একজনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার ভোরে অপহৃত স্কুলছাত্রীকে জীবননগরের মনোহরপুর বাজার থেকে উদ্ধার করেছে পুলিশ। অপহৃত স্কুলছাত্রীর ডাক্তারি পরীক্ষা ও ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়েছে।

গ্রেফতার তরিকুল ইসলাম জীবননগর উপজেলার ইসলামপুর গ্রামের নুর ইসলামের ছেলে।

জীবননগর থানার এসআই শামসুল আলম জানান, ২১ এপ্রিল বিকালে জীবননগরের একটি স্কুলের ১০ শ্রেণীর ছাত্রী বিদ্যালয় থেকে বাড়ি ফিরছিল। ওই ছাত্রী জীবননগর আশতলাপাড়ায় পৌঁছালে তরিকুলসহ ৪/৫ জন বখাটে তাকে যুবক জোরপূর্বক একটি মাইক্রেবাসে তুলে অপহরণ করে নিয়ে যায়।

স্কুলছাত্রীর মা জেবুননাহার জলি বাদী হয়ে জীবননগর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে জীবননগরের মনোহরপুর বাজার থেকে স্কুলছাত্রীকে উদ্ধার ও তরিকুলকে গেফতার করে। তরিকুলের সহযোগিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বিকালে গ্রেফতার তরিকুলকে আদালতে সোপর্দ করলে আমলী জীবননগর আদারতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল হালিম তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। সন্ধ্যায় ২২ ধারায় ওই ছাত্রীর জবানবন্দি রেকর্ড করা হয়েছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম