গ্রেফতারের পর ‘বন্দুকযুদ্ধে’ ১৫ মামলার আসামি নিহত

সাতক্ষীরা প্রতিনিধি
২৯ এপ্রিল ২০১৮, ১১:০০আপডেট : ২৯ এপ্রিল ২০১৮, ১১:১১

বন্দুকযুদ্ধ সাতক্ষীরায় গ্রেফতারের পর পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নবাব আলী নামে ১৫ মামলার এক আসামি নিহত হয়েছেন। রবিবার (২৯ এপ্রিল) ভোরের দিকে সাতক্ষীরা সদর উপজেলার আবাদেরহাট এলাকায় এ ঘটনা ঘটে। 
নিহত নবাব আলীর বাড়ি সদর উপজেলার বকচরা গ্রামে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ বলেন, নবাব আলীকে শনিবার পাটকেলঘাটা থানা পুলিশ মিঠাবাড়ি গ্রাম থেকে গ্রেফতার করে। রাতে তার দেওয়া তথ্য অনুযায়ী, আবাদেরহাট এলাকায় অস্ত্র উদ্ধারে অভিযানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগীরা গুলি ছোড়ে। এসময় পাল্টা গুলি ছুড়লে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এরপর ঘটনাস্থল থেকে নবাব আলীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। এসময় একটি বিদেশি পিস্তল,এক রাউন্ড গুলি,চারটি রামদা ও ছোরা উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। 

পুলিশের দাবি, বন্দুকযুদ্ধে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহিম খলিল, কনস্টেবল আশিক ও কনস্টেবল তুহিন আহত হয়েছেন। তারা প্রাথমিক চিকিৎসা শেষে বিশ্রামে রয়েছেন।
ওসি মারুফ আহমেদ জানান, নবাব আলী হত্যা, ডাকাতি, দস্যুতা, চাঁদাবাজি, চুরি, স্বর্ণ চোরাচালানসহ ১৫টি মামলার আসামি ছিলেন।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের