উপকূলীয় ১২ জেলায় সরকারিভাবে ৩৬১ পুকুর পুনঃখনন হচ্ছে

খুলনা প্রতিনিধি
২৯ এপ্রিল ২০১৮, ২১:০৯আপডেট : ২৯ এপ্রিল ২০১৮, ২৩:১১

পুকুর পানি সঙ্কট মোকাবিলা ও সুপেয় পানি সরবরাহ নিশ্চিতকরণে উপকূলীয় ১২টি উপজেলায় ৩৬১টি পুকুর পুনঃখনন ও সংস্কার কাজ শুরু হয়েছে। প্রতিটি পুকুর খননে ৩০ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। মোট ব্যয় হবে ১০৮ কোটি ৩০ লাখ টাকা।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর পুনঃখনন কাজের টেন্ডার আহ্বান করে। পুকুরগুলোর মালিক জেলা পরিষদ।

গত জানয়ারি মাসে শুরু হওয়া পুকুর পুনঃখনন ও সংস্কার কাজ বর্ষা মৌসুমে আগেই শেষ করার জন্য তাগিদ দেওয়া হয়েছে। এরপরই পিএসএফ (পুকুরের পানি পাইপের মাধ্যমে তোলার ব্যবস্থা) স্থাপনের মাধ্যমে এই অঞ্চলে পানি সরবরাহ নিশ্চিত করা হবে।

উপকূলীয় জেলাগুলোর মধ্যে খুলনায় ২২টি, বাগেরহাটে ১১৬টি, সাতক্ষীরায় ৫৭টি, বরগুনায় ৩২টি, পটয়াখালীতে ২৭টি, ভোলায় ২৩টি, বরিশালে ৫টি, পিরোজপুরে ৪৬টি, নোয়াখালীতে ১৭টি, চট্টগ্রামে ১৭টি, কক্সবাজারে ৩টি ও লক্ষ্মীপুরে ৬টি পুকুর রয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর খুলনার নির্বাহী প্রকৌশলী মো. জাহিদ পারভেজ এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘সরকারের সব উন্নয়নমূলক কাজের পাশাপাশি প্রধানমন্ত্রীর লাইট হাউজ প্রজেক্ট- পানি সংরক্ষণ ও নিরাপদ পানি সরবরাহের লক্ষ্যে জেলা পরিষদের পুকুর/দিঘী/জলাশয়সমূহ পুনঃখনন/সংস্কার প্রকল্প এবং পল্লী এলাকায় পানি সরবরাহ প্রকল্পের আওতায় পুকুরগুলো পুনঃখনন ও সংস্কার কাজ হাতে নেওয়া হয়েছে। খুলনার তালিকায় থাকায় ২২টি পুকুরের মধ্যে জানুয়ারিতে দাকোপে ১০টি পুকুরের কাজ শুরু হয়েছে। যা আসন্ন বর্ষা মৌসুমের আগেই সম্পন্ন করার প্রচেষ্টা চলছে।’

তিনি বলেন, ‘পানি সংরক্ষণ ও নিরাপদ পানি সরবরাহের লক্ষ্যে জেলা পরিষদের পুকুর/দিঘী/জলাশয়সমূহ পুনঃখনন ও সংস্কার প্রকল্পের অধীন দাকোপ উপজেলায় ছয়টি ও পল্লী এলাকায় পানি সরবরাহ প্রকল্পে দাকোপ উপজেলায় চারটি পুকুরের পুনঃখনন কাজ শেষ পর্যায়ে রয়েছে। এছাড়া পানি সংরক্ষণ ও নিরাপদ পানি সরবরাহের লক্ষ্যে জেলা পরিষদের পুকুর/দিঘী/জলাশয়সমূহ পুনঃখনন ও সংস্কার প্রকল্পের অধীন পাইকগাছা উপজেলায় ৬টি ও কয়রা উপজেলায় ৯টি পুকুর এবং পল্লী এলাকায় পানি সরবরাহ প্রকল্পে পাইকগাছা উপজেলায় ৪টি ও কয়রা উপজেলায় ২টি পুকুর পুনঃখনন কাজের জন্য টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে।’

পুকুর খনন পরিদর্শন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী মো. রশিদুল হক ২৮ এপ্রিল থেকে দুই দিন খুলনা সার্কেলের জেলা ও উপজেলার উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন। তিনি ২৯ এপ্রিল পল্লী অঞ্চলের দুর্গম এলাকা খুলনার দাকোপ উপজেলায় যান। সেখানে চলতি বছরের সব উন্নয়নমূলক কাজের পাশাপাশি প্রধানমন্ত্রীর লাইট হাউজ প্রজেক্ট, পানি সংরক্ষণ ও নিরাপদ পানি সরবরাহের লক্ষ্যে জেলা পরিষদের পুকুর/দিঘী/জলাশয়সমূহ পুনঃখনন/সংস্কার প্রকল্প, এবং পল্লী এলাকায় পানি সরবরাহ প্রকল্পের আওতায় পুনঃখননকৃত পুকুর পরিদর্শন করেন। সফরকালে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রকল্প পরিচালক মো. শামছুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এস এম ওয়াহিদুল ইসলাম, খুলনার নির্বাহী প্রকৌশলী মো. জাহিদ পারভেজ, বাগেরহাট নির্বাহী প্রকৌশলী মো. শামিম আহমেদ, নির্বাহী প্রকৌশলী মো. মাজহারুল ইসলাম উপস্থিত ছিলেন।

২৯ এপ্রিল প্রধান প্রকৌশলী মো. রশিদুল হক পানি সংরক্ষণ ও নিরাপদ পানি সরবরাহের লক্ষ্যে জেলা পরিষদের পুকুর/দিঘী/জলাশয়সমূহ পুনঃখনন/সংস্কার প্রকল্পের অধীন খুলনার দাকোপ উপজেলার চুনকুড়ি এলাকার পুকুর এবং পল্লী এলাকায় পানি সরবরাহ প্রকল্পের অধীন সাহেবারাবাদের পুকুর পরিদর্শন করেন। পরিদর্শনকালে দেখা যায়, পুকুরের কাজ চলমান। প্রধান প্রকৌশলী পুকুরের পুনঃখনন কাজের অগ্রগতির বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।

তিনি বলেন, ‘এসব পুকুর পুনঃখননের পর সোলার সিস্টেম  নির্মাণ করে এলাকাবাসীর নিরাপদ সুপেয় পানির চাহিদা মেটানো সম্ভব হবে। যেহেতু বর্ষা মৌসুম আগত। তাই কাজের গতি বৃদ্ধির জন্য নির্বাহী প্রকৌশলীকে বর্ষা মৌসূমের আগেই কাজ শেষ করার তাগিদ দেওয়া হয়।’ এছাড়াও গুণগত মান বজায় রেখে সব উন্নয়নমূলক কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য যাবতীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সবাইকে তিনি আহ্বান জানান।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম