যশোরে ট্রাক চাপায় পুলিশ অফিসারের মৃত্যু

যশোর প্রতিনিধি
৩০ এপ্রিল ২০১৮, ২০:১১আপডেট : ৩০ এপ্রিল ২০১৮, ২০:১১

সড়ক দুর্ঘটনা

যশোরের ঝিরগাছায় ট্রাক চাপায় আহসান উল্লাহ (৩৫)নামে পুলিশের এক এসআই  নিহত হয়েছে। সোমবার (৩০ এপ্রিল) বেলা আড়াইটার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা উপজেলার নবিবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত আহসান উল্লাহ যশোরের কেশবপুর উপজেলার চিংড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ হিসাবে কর্মরত ছিলেন। তিনি মুন্সিগঞ্জ জেলা সদরের চর আব্দুল্লাহপুর গ্রামের হারুনর রশিদের ছেলে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার নাঈমুর রহমান বলেন, এসআই আহসান উল্লাহ মোটরসাইকেলে করে ঝিকরগাছায় তার শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। ওইসময় তার মোবাইল ফোনে কল আসায় তিনি রাস্তার পাশে দাঁড়িয়ে  কথা বলছিল। তখন বেনাপোল থেকে ছেড়ে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কোতোয়ালী থানার সেকেন্ড অফিসার এসআই মানিক চন্দ্র গাইন জানান, এসআই আহসান উল্লাহর অল্প কয়েকদিনের মধ্যে পদোন্নতি পেয়ে ইন্সপেক্টর হওয়ার কথা ছিল। মোটরসাইকেলে শ্বশুরবাড়ি যাওয়ার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে মোবাইল ফোনে তার পদোন্নতির কথা জানতে পারেন। ওই সময় বিপরীত দিক থেকে আসা মাটি বোঝাই একটি ট্রাক তাকে চাপা দেয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আব্দুল্লাহ আল মামুন বলেন,‘গাড়ির চাকা পুলিশ কর্মকর্তার বামপাশের পেটের ওপর দিয়ে যাওয়ায় তার নাড়িভুড়ি বের হয়ে যায়। হাসপাতালের আনার আগেই তার মৃত্যু হয়েছে।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম