মে দিবসে কেসিসি নির্বাচনের প্রচারণায় মেয়র প্রার্থীদের ব্যস্ততা

খুলনা প্রতিনিধি
০১ মে ২০১৮, ১৪:৩৮আপডেট : ০১ মে ২০১৮, ১৪:৩৮

  নির্বাচনি প্রচারণা চালাচ্ছে আ.লীগ ও বিএনপি প্রার্থী

‘শ্রমিক-মালিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’ এ প্রতিপাদ্যকে প্রাধান্য দিয়ে মে দিবসের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনের মেয়র প্রার্থীরা। এর পাশাপাশি নানা আয়োজনের মধ্য দিয়ে মঙ্গলবার খুলনায় মহান মে দিবস পালিত হয়।

আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আলহাজ তালুকদার আব্দুল খালেক বলেছেন,‘খুলনা সিটি করপোরেশনের বয়স ২৮ বছর পার হলেও এখনো নগরবাসী অধিকাংশ নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। অথচ এর অধিকাংশ সময় মেয়রের দায়িত্বে এবং রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল বিএনপি। নগরীতে জলাবদ্ধতা, মশার উৎপাত, যেখানে সেখানে ময়লা-আবর্জনা, দুর্গন্ধ ও ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশা। বিএনপি’র শাসনামলে সিটি করপোরেশন দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছিল।’

তালুকদার আব্দুল খালেক বলেন,‘আমাকে মেয়র নির্বাচিত করার পর মাত্র পাঁচ বছরে দৃশ্যমান অসংখ্য উন্নয়ন হয়েছে। রাস্তা-ঘাটের উন্নয়ন ও জলাবদ্ধতা দূরীকরণে বেশ সাফল্য অর্জিত হয়েছিল। আমার দায়িত্বকালে নেওয়া প্রকল্পের মধ্যে স্বল্প মেযাদী প্রকল্পের কাজগুলি শেষ হয়েছিল। মধ্য ও দীর্ঘ মেয়াদী প্রকল্পের কাজ চলছিল। ৫ বছরে খুলনা মহানগরীকে পরিকল্পিত ও উন্নত নগর হিসেবে গড়ে তোলার জন্য যথাসাধ্য চেষ্টা করেছি।’

তিনি বলেন,‘বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার সরকার সিটি করপোরেশনকে সর্বাধিক ১ হাজার কোটি টাকার বেশি বরাদ্ধ দিয়েছেন। ২০১৩ সালে বিএনপি পুনরায় মেয়র নির্বাচিত হয়েছে। বিএনপির মেয়র গত ৫ বছরে দৃশ্যমান কোনও উন্নতি করতে পারেনি। একটু বৃষ্টিতে তলিয়ে যায় মহানগরীর অধিকাংশ এলাকা। আজ আমরা সকল নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। মশার অত্যচারে নগরবাসী অতিষ্ঠ। অধিকাংশ সড়কের বেহাল দশা। নগর ভবন বিএনপির দলীয় কার্যালয় ও দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। মেয়র প্রার্থী খালেক উন্নয়নের স্বার্থে ও নাগরিক সেবা নিশ্চিত করতে দল মতের উর্ধ্বে উঠে নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন।’

তিনি মঙ্গলবার সকালে সোনাডাঙ্গা থানাধীন ১৮নং ওয়ার্ড থেকে প্রচারণা শুরু করেন। তিনি আজ ১৯নং ওয়ার্ডেও নির্বাচনী প্রচালনা চালাবেন। তিনি সোমবার দৌলতপুরে পৃথক তিনটি মতবিনিময় সভা ও গণসংযোগ করেন। তিনি দৌলতপুর থানাধীন ৩নং ওয়ার্ডের মহসিন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময়, পরে সরকারি দৌলতপুর মাধ্যমিক বিদ্যালয়ে মতবিনিময়, মহসিন মোড়, সাতক্ষীরা রোডে গণসংযোগ ও বৃহত্তর মহেশ্বরপাশা জেনারেশন-২ এ মতবিনিময় করেন।

নির্বাচনে গণসংযোগকালে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেন,‘আজ্ঞাবহ আদালতকে ব্যবহার করে কারাবন্দী খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। তাকে কারামুক্ত করে অবরুদ্ধ গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রামকে বেগবান করতে কেসিসি নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করুণ।’

সিটি নির্বাচন উপলক্ষে সকালে নগরীর ১৮নং ওয়ার্ডের সোনাডাঙ্গা বাস টার্মিনাল, ট্রাক টার্মিনাল ও কাঁচা বাজার সংলগ্ন সব এলাকায় গণসংযোগ করেন তিনি। সরকার পাটকল শ্রমিকদের সঙ্গে প্রহসন করছে। তাদের ন্যায়সঙ্গত মজুরি ও ভাতা থেকে বঞ্চিত করা হচ্ছে। ক্ষুধার জালায় অসহায় পরিবার পরিজনের মুখে খাবার তুলে দিতে শ্রমিকরা এখন রাজপথের আন্দোলন করছে। আসন্ন নির্বাচনে মেয়র নির্বাচিত হলে তিনি খালিশপুর শিল্পাঞ্চল পুনরুজ্জীবনে পদক্ষেপ নিবে বলে আশ্বাস দেন।

এছাড়া রূপসা ট্রাফিক মোড় থেকে রূপসা ফেরীঘাট, টুটপাড়া, রূপসা স্ট্যান্ড রোড ও চানমারি, শিপইয়ার্ড রোড, ঢাকাইয়া পাড়া, মতিয়াখালি, খালপাড়, খ্রিস্টান কলোনী, মোল্লাপাড়া, জিন্নাহ পাড়া, হাজী মালেক কলেজ রোড, লবন চরা, বান্দা বাজার, হক রাইস মিল, ইসলামপাড়া ও মোক্তার হোসেন সড়কে ব্যাপক গণসংযোগ করেন।

 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম