কালীগঞ্জে মিলা রানী হত্যা: মূল আসামি গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি
০২ মে ২০১৮, ০০:১৭আপডেট : ০২ মে ২০১৮, ০১:৩৭

ঝিনাইদহ ঝিনাইদহের কালীগঞ্জে মিলা রানী দাস হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া মামলার মূল আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম আনিসুর রহমান আনিস (৪০)। রবিবার রাতে শহরের মেইন বাসস্ট্যাণ্ড থেকে তাকে গ্রেফতার করা হয়।

আনিস কালীগঞ্জে চাপালী গ্রামের সর্দার পাড়ার বদরুদ্দীন ওরফে বদুর ছেলে। মিলা রানী দাস শিবনগর দাস পাড়ার মল্লিক চন্দ্র দাসের স্ত্রী।

সোমবার সকালে ওসি মিজানুর রহমান খান জানান, আসামির দেওয়া স্বীকারোক্তি মোতাবেক হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি হাঁসুয়া ও একটি কোদালের আছাড়ি উদ্ধার করা হয়েছে। 

উল্লেখ্য, শনিবার (২৮ এপ্রিল) বিকালে মিলা রানী দাস  এলাকার শ্মশান ঘাটে চিত্রা নদীতে গোসল করতে যান। গোসল শেষে ফেরার পথে বিল্লালের আখের জমির ওপর মিলা রানীকে হত্যা করা হয়। এ ঘটনায় রবিবার (২৯ এপ্রিল) সকালে নিহতের ছেলে বেজেন কুমার দাস ওরফে সাগর বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় আনিসুর রহমানের নাম উল্লেখসহ অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়।   

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম