কুষ্টিয়ায় কুকুরের কামড়ে শিশুসহ আহত ১১

কুষ্টিয়া প্রতিনিধি
০২ মে ২০১৮, ০৯:৫২আপডেট : ০২ মে ২০১৮, ১৯:০০

কুষ্টিয়া কুষ্টিয়ার ভেড়ামারায় কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন আহত হয়েছে। এরমধ্যে একজনের হাতের আঙুল ছিঁড়ে নিয়ে গেছে ওই কুকুর। আহতরা ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এছাড়া গুরুতর দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মসলেমপুর গ্রামের ১২ মাইল এলাকায় এ ঘটনা ঘটে।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা আহতরা হলেন, মসলেমপুর এলাকার শুকুর আলী (৩৮), রবজের মণ্ডল (৬৫), হাসিনা (২২), হোজাইফা (৪), তাসলিম (৭০), হৃদয় (১০), সেলিনা (৩২), বিপুল (২০), রিংকী (৮) ও রফিকুল ইসলাম (৩০)।

ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাক্তার নুরুল আমীন জানান, আহতদের মধ্যে রবজেল আলী এবং তাসলিম আলীকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের দ্রুত স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে। তাদের মধ্যে যাতে জলাতঙ্ক রোগ ছড়িয়ে পড়তে না পাড়ে সে জন্য প্রতিষেধক দেওয়া হয়েছে।

/এআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম