ঝিনাইদহ শহরের হামদহ মোল্লাপাড়া এলাকা থেকে ইয়াবা ও ফেনসিডিলসহ সেলিনা পারভীন বিউটি (৪৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। বৃহস্পতিবার সকালে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক রাসেল আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আটক নারী মাদক ব্যবসায়ী বিউটি ওই এলাকার মৃত শেখ জাহাঙ্গীর আলমের স্ত্রী।
পরিদর্শক রাসেল আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে শহরের হামদহ মোল্লাপাড়া এলাকায় মাদক ব্যবসায়ীরা মাদক বেচাকেনা করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৯৮পিস ইয়াবা ও ২২ বোতল ফেনসিডিলসহ বিউটিকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।








