বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ১

বাগেরহাট প্রতিনিধি
০৭ মে ২০১৮, ১০:৫১আপডেট : ০৭ মে ২০১৮, ১০:৫১

বাগেরহাট বাগেরহাটের ফকিরহাটে ঢাকা-খুলনা মহাসড়কে টুঙ্গিপাড়া এক্সপ্রেস নামে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক নিহত হয়েছে। এ সময় কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হয়েছে । রবিবার রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ফকিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত চালক রহিত মোল্লা (৩৫) গোপালগঞ্জ সদর এলাকার বাসিন্দা।

ওসি জানান, ফকিরহাটের কাকডাঙ্গা এলাকায় রাত ৩টার দিকে ঢাকা থেকে যাত্রী নিয়ে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি পরিবহন খুলনা যাচ্ছিল। এসময় চালক নিয়ন্ত্রণ হারালে পরিবহনটি খাদে পড়ে ঘটনাস্থলেই নামে চালক নিহত হয়। তার লাশ উদ্ধার করে বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, আহতদের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং আশঙ্কাজনক অবস্থায় দু’জনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম