সাতক্ষীরায় মানবপাচার মামলায় চার জনের যাবজ্জীবন কারাদণ্ড

সাতক্ষীরা প্রতিনিধি
০৮ মে ২০১৮, ১৯:৪৩আপডেট : ০৮ মে ২০১৮, ১৯:৪৩

কারাদণ্ড

সাতক্ষীরায় মানবপাচার মামলায় চার জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেকের ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ মামলায় বেকসুর খালাস পেয়েছেন এক আসামি। মঙ্গলবার (৮ মে) দুপুর দেড়টার দিকে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হোসনে আরা আক্তার এ রায় দেন। 

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার মাহমুদপুর বাদামতলা গ্রামের আব্দুর রশিদ, তার স্ত্রী রহিমা খাতুন, আব্দুল জলিল ও তার স্ত্রী মাছুরা খাতুন। এছাড়া খালাস পেয়েছেন একই গ্রামের আসাদুল ইসলাম। 

মামলার বিবরণে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে ২০১০ সালের ২ জানুয়ারি মাহমুদপুর বাদামতলা গ্রামের মৃত মধু মণ্ডলের মেয়ে রুপালী দাসীকে (১৬) কাজের প্রলোভন দেখিয়ে ভারতের বোম্বের একটি পতিতালয়ে বিক্রি করে দেয়। এ ঘটনায় তার মা গীতা দাসী উল্লিখিতদের বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা দায়ের করেন। 

সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট জহুরুল হায়দার বাবু বিষয়টি নিশ্চিত করে জানান, এ মামলায় আট জনের সাক্ষ্য গ্রহণ ও নথি পর্যালোচনা করে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও একজনকে খালাসের নির্দেশ দেন। আসামিরা সবাই পলাতক রয়েছে।  

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান