গাজীপুর সাফারি পার্কে যাচ্ছে যশোর থেকে উদ্ধার ৮ জেব্রা

খুলনা প্রতিনিধি
১০ মে ২০১৮, ০৪:১৯আপডেট : ১০ মে ২০১৮, ০৭:৩০

যশোরের শার্শা উপজেলার খাটাল থেকে জব্দকৃত ৮টি আফ্রিকান জেব্রাকে বুধবার রাতে গাজীপুর সাফারি পার্কের উদ্দেশে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১০ মে) সাফারি পার্কে তাদের অবমুক্ত করা হবে। খুলনার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পরিদর্শক মো. রাজু আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জীবিত জেব্রাগুলোকে বুধবার রাতেই গাজীপুরের সাফারি পার্কে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন। আফ্রিকান জেব্রাগুলোর বাংলাদেশে আসার ইতিবৃত্ত জানতে তদন্ত শুরু করেছে যশোর ডিবি পুলিশ। এ বিষয়ে শার্শা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মৃত জেব্রাটির ময়নাতদন্তও সম্পন্ন হয়েছে শার্শাতে। শার্শা থেকে উদ্ধার করা জেব্রা (ছবি: প্রতিনিধি)

জানা যায়, মঙ্গলবার যশোর জেলার শার্শা উপজেলা থেকে জেব্রাগুলোকে উদ্ধার করা হয়েছিল। এদের ৯টির মধ্যে মারা গিয়েছিল একটি। বাকি ৮টিকে উদ্ধার করতে পারলেও ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি জিয়াউর রহমান বলেছিলেন, ভারতে পাচার করার উদ্দেশ্যেই জেব্রাগুলোকে বাংলাদেশে আনা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

যশোর জেলা পুলিশের গোয়েন্দা শাখার এসআই মো. মুরাদ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেছিলেন, ‘আমরা জেব্রাগুলো উদ্ধারের সময় দু’টি খাঁচা পেয়েছি। এই খাঁচার ওপরে একটি তার্কিশ সিল ছিল। যা থেকে বোঝা যায়,জেব্রাগুলো তুরস্ক থেকে ঢাকায় আনা হয়েছে। এরপর ঢাকা থেকে খাঁচায় করে এখানে নিয়ে আসা হয়। তবে এই তথ্যগুলো যাচাই-বাছাই চলছে।’

গরুর হাট (খাটাল) থেকে বিদেশি প্রাণী উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে যশোরের শার্শা থানায় বুধবার যে মামলাটি দায়ের করা হয়েছে তাতে ওই খাটালের মালিক মো. তুতু (৪০), বেনাপোল পোর্টের মো. মুক্তি (৪৫), নরসিংদী পলাশ থানার রানা ভূঁইয়া (২৮), বগুড়া আদমদিঘীর আমরুজ্জামান বাবু (৩২) ও আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।

আফ্রিকার জেব্রা যশোরে এলো কীভাবে?

/এএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম