চুয়াডাঙ্গায় অস্ত্র, গুলি ও মাদকসহ ৩ জনকে আটক করেছে র‌্যাব

ঝিনাইদহ প্রতিনিধি
১০ মে ২০১৮, ১৫:১৪আপডেট : ১০ মে ২০১৮, ১৬:০৩

অস্ত্রসহ র‌্যাবের হাতে আটক তিন মাদক ব্যাবসায়ী

চুয়াডাঙ্গায় অস্ত্র, গুলি ও মাদকসহ ৩ জনকে আটক করেছে র‌্যাব-৬। বুধবার (৯ মে) রাতে শহরের রেললাইন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, রেল কলোনি এলাকার আল আমিন শেখের স্ত্রী সুফিয়া বেগম (৫৫), তার ছেলে হাসিব উদ্দিন রকি (৩০) ও মেহেদ আল মাসুদের স্ত্রী সানজিদা সুলতানা বনি (২৮)।

বৃহস্পতিবার (১০ মে) সকালে ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পে সংবাদে সম্মেলনে এসএসপি গোলাম মোর্শেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে চুয়াডাঙ্গা শহরের রেল কলোনি এলাকায় অভিযান চালায় তারা। এ সময় ১টি দোনলা বন্দুক, ২টি এয়ারগান, ৯টি কার্তুজ, ৭৯টি কার্তুজের খোলা, ৪টি ধারালো অস্ত্র ও ১২০ বোতল ফেন্সিডিলসহ হাসিব উদ্দিন, সানজিদা সুলতানা বনি ও সুফিয়া বেগম নামের তিনজনকে আটক করা হয়। আটককৃতরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসা করে আসছে। উদ্ধারকৃত অস্ত্র তারা সীমান্তে মাদক চোরাচালানের সময় ব্যবহার করত বলে জানায় র‌্যাব।

/জেবি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম