কেসিসি নির্বাচন: প্রতিশ্রুতিতে নয়, আঞ্চলিকতাকে প্রাধান্য দিচ্ছেন ভোটাররা

খুলনা প্রতিনিধি
১৩ মে ২০১৮, ১০:০৯আপডেট : ১৩ মে ২০১৮, ১০:১৯

খুলনা সিটি করপোরেশন নির্বাচন খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের আশ্বাস ও প্রতিশ্রুতিতে ভুলছেন না ভোটাররা। তাদের কাছে দল ও ব্যক্তির ইমেজের পাশাপাশি আঞ্চলিকতা ও সম্মানের বিষয়টি প্রধান্য পাচ্ছে। এরই মধ্যে প্রচারণায় খুলনার আশপাশের এলাকা বাগেরহাট, রামপাল, সাতক্ষীরা, গোপালগঞ্জ, নড়াইল, মাদারীপুরসহ বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে নৌকা ও ধানের শীষের পক্ষে প্রচার চালিয়েছেন। ভোটাররাও প্রচারণায় বেশ উদ্বুদ্ধ হচ্ছেন। আঞ্চলিকতার প্রচারণা সক্রিয় হওয়ায় স্থানীয়ভাবেও দলীয় কর্মদের চেয়ে এলাকাভিত্তিক সমর্থকরা প্রচারণায় বেশ সক্রিয় হয়ে উঠেছে। যার ফলে প্রধান ২ দলের প্রার্থীসহ নেতাকর্মীরা বেশ উজ্জীবিত হয়েছেন।
এখন চলছে শেষ মুহূর্তের নির্বাচনি প্রচার। শেষ পর্যায়ে এসে প্রার্থীরা অতিগুরুত্ব এলাকা বেছে বেছে ভোটারদের কাছে যাচ্ছেন। প্রতিশ্রুতির  কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। তবে ভোটদানের ক্ষেত্রে প্রার্থীদের এসব প্রতিশ্রুতিকে কতটা গুরুত্ব দিচ্ছেন তা নিয়ে রয়েছে আলোচনা।

মহানগরীর গোবরচাকা এলাকার আব্দুল কুদ্দস বলেন, ‘গত দিনে খুলনার উন্নয়নের কথা ভেবে নানা প্রতিশ্রুতিতে মজে ভোট দিয়েছেন। কিন্তু ভোট শেষে প্রতিশ্রুতি বাস্তবায়নে গড়িমশি পরিলক্ষিত হয়েছে। এলাকার রাস্তাগুলো পর্যন্ত খানা-খন্দে ভরে থেকেছে। এবার ব্যক্তির অবস্থান ও সমাজে গ্রহণযোগ্যতাকে চিন্তা করা হচ্ছে। শহরের উন্নয়নের পাশাপাশি গোপালগঞ্জ ও মাদারীপুরবাসীর মর্যাদা কার হাতে নিরাপদ সে বিষয়টিও ভাবা হচ্ছে।’ 
গল্লামারী এলাকা থাকা রামপালের বাসিন্দা মমতাজ বেগম বলেন, ‘খালেক রামপালে উন্নয়নে ভালো ভূমিকা রাখছেন। এখন দেখার বিষয় খুলনা সিটিতে বসবাসরত রামপাল-মোংলাসহ বাগেরহাটের মানুষ কোনও নেতার কাছে কতটা সম্মান পাবেন। উন্নয়নের পাশাপাশি এলাকার মানুষের সম্মান পাওয়া ও সম্মানিত হওয়াও জরুরি বিষয়। ভোট দেওয়ার আগে তাই এ বিষয়গুলো বেশ ভাবতে হচ্ছে।’
নড়াইলের বাসিন্দা বয়রায় তাজাম্মুল হোসেন বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় নড়াইলের মানুষ খুলনায় এসে অংশ নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। বিগত দিনে সেসব মুক্তিযোদ্ধারা খুলনাতেই বঞ্চনার শিকার হয়েছেন। ফলে নড়াইলের সাধারণ মানুষও যথাযথভাবে প্রাপ্য সম্মান পায়নি। এবারের ভোটে তারা উন্নয়নের চেয়ে সম্মান পাওয়ার দিকে বেশি দৃষ্টি রাখছেন।’
বিএনপি’র মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর নির্বাচনি প্রধান এজেন্ট জেলা বিএনপির সভাপতি শফিকুল ইসলাম মনা বলেন, ‘জনগণকে সঙ্গে নিয়েই এ নগরের উন্নয়ন করা হবে। সবস্তরের জনতাকে মূল্যায়ন করা ছাড়া এ সিটির উন্নয়ন কঠিন। মানুষকে সম্মান না করে কোনোভাবে প্রকৃত উন্নয়ন হবে না। যা বিএনপির নির্বাচনি ইশতেহারেও আছে।’ 
আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেকের নির্বাচনি কেন্দ্রীয় সমন্বয়কারী কেন্দ্রীয় নেতা এস এম কামাল হোসেন বলেছেন, ‘নাগরিক তাদের মর্যাদা যথায়থভাবেই পাবেন। এ নগরীকে সব নাগরিকের জন্য বাসযোগ করা হবে। তারা যাতে শান্তি ও নিরাপদে বসবাস করতে পারে সেভাবেই উন্নয়ন করা হবে। নিরাপদ জীবনযাপনের সুযোগ পাবে সব নাগরিক। মাদকমুক্ত, চাঁদাবাজমুক্ত নগরী গড়তে নাগরিদের নিয়ে সমাজিক সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে। প্রতিটি মানুষই সমান গুরুত্ব পাবে।’ 
আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, ‘খুলনা সিটি করপোরেশন অনেক এলাকার মানুষ এখনও পরিপূর্ণ নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। ওইসব এলাকার বাসিন্দারা সব ধরনের সেবা ঠিকমতো পাচ্ছে না। এসব এলাকার মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করাই আমার লক্ষ্য। বিভিন্ন অঞ্চল থেকে খুলনায় এসে বসবাস গড়ে তোলা নাগরিকরাও যাতে মর্যাদা ও সম্মানের সঙ্গে বসবাস করতে পারেন সে দিকে দৃষ্টি রাখা হবে।

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের