নির্বাচন থেকে সরে দাঁড়াবে না বিএনপি: মঞ্জু

খুলনা প্রতিনিধি
১৩ মে ২০১৮, ২৩:৪৪আপডেট : ১৩ মে ২০১৮, ২৩:৪৬

নজরুল ইসলাম মঞ্জু যত বাধাই আসুক না কেন, খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচন থেকে বিএনপি সরে দাঁড়াবে না বলে জানিয়েছেন দলটির মেয়র পদপ্রার্থী নজরুল ইসলাম মঞ্জু।

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ হবে মঙ্গলবার (১৫ মে)। রবিবার (১৩ মে) মধ্যরাতে শেষ হচ্ছে প্রচারণা। এদিন দুপুর থেকে নির্বাচনি এলাকায় বিজিবিও মোতায়েন করা হয়েছে।

সন্ধ্যায় মোবাইল ফোনে নজরুল ইসলাম মঞ্জুর সঙ্গে যখন এ প্রতিনিধির কথা হচ্ছে, তখন তিনি নগরীর ২৮ নম্বর ওয়ার্ডের করের বাজার এলাকায় শেষ মুহূর্তের গণসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

নির্বাচনের সবশেষ পরিস্থিতি জানতে চাইলে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খুলনা শহরজুড়ে পুলিশের ধরপাকড় চলছে। বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলা-ভাঙচুর হচ্ছে। পুরো শহরে ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে।’

আরও পড়ুন: খুলনায় মধ্যরাতে প্রচারণা শেষ, ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন

 

নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘সরকারের হস্তক্ষেপে কোনও নির্বাচন সুষ্ঠু হয় না—কেসিসির নির্বাচনেও সেটা প্রমাণ হচ্ছে। এতকিছুর পরও বিএনপি নির্বাচন থেকে সরে দাঁড়াবে না। কারণ, সরকারের আসল চেহারা জনগণের কাছে তুলে ধরার এটাই সর্বোচ্চ সুযোগ। এই পরিস্থিতির মধ্য দিয়ে জনগণ আওয়ামী লীগের প্রকৃত চরিত্র উপলব্ধি করছে এবং করবে।’ তিনি আরও বলেন, ‘জনগণ সঠিক রায় দিয়ে এর জবাব দিতে পারবে—যদি নির্বাচন সুষ্ঠু হয় এবং শান্তিপূর্ণ পরিবশে বজায় থাকে।’

 

/এনআই/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম