কুষ্টিয়ায় র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সন্ত্রাসী নিহত

কুষ্টিয়া প্রতিনিধি
১৫ মে ২০১৮, ১২:৩৪আপডেট : ১৫ মে ২০১৮, ১২:৩৫

কুষ্টিয়া কুষ্টিয়ায় র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে হামিদুল ইসলাম (৪৫) নামে এক সন্ত্রাসী নিহত হয়েছে। মঙ্গলবার (১৫ মে) ভোর ৫টার দিকে সদর উপজেলার চর মিলপাড়ার বালুর মাঠে এ ঘটনা ঘটে। র‍্যাব-১২ কোম্পানি কমান্ডার এম মুহাইমিনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহত হামিদুল ইসলাম সদর উপজেলার ইটভাটা এলাকার মৃত রুস্তম আলীর ছেলে।

র‍্যাব-১২ কোম্পানি কমান্ডার এম মুহাইমিনুর রশিদ জানান, সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটানোর উদ্দেশে একদল সন্ত্রাসী গড়াই নদীর পাড় সংলগ্ন বালুরমাঠে অবস্থান করছে এমন গোপন সংবাদ পেয়ে র‌্যাবের একটি টহল দল ঘটনাস্থলে অভিযান চালায়।র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। পরে  র‌্যাবও পাল্টা গুলি চালালে একজন গুলিবিদ্ধ হয়। পরে সন্ত্রাসীরা পিছু হটলে গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান,র‌্যাব খোঁজ নিয়ে জানতে পারে নিহত ব্যক্তি হামিদুল বাহিনীর প্রধান শীর্ষ সন্ত্রাসী হামিদুল ইসলাম। সে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অপরাধের একাধিক মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে একটি দেশীয় পিস্তল,একটি বিদেশি পিস্তুল,পাঁচ রাউন্ড গুলি ও দুইটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম