‘ঐক্যবদ্ধ ছিলাম না বলে ২০১৩ সালে পরাজয় হয়েছে’

মোংলা প্রতিনিধি
১৯ মে ২০১৮, ১৪:০৫আপডেট : ১৯ মে ২০১৮, ১৪:০৯

বক্তব্য রাখছেন তালুকদার আব্দুল খালেক নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ছিল না বিধায় ২০১৩ সালে খুলনা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের বড় পরাজয় হয়েছে বলে মন্তব্য করেছেন নবনির্বাচিত সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। তিনি বলেন, ‘আর ঐক্যবদ্ধ থাকায় এবারের নির্বাচনে আওয়ামী লীগের জয় হয়েছে। এভাবে ঐক্যবদ্ধ থেকে ২০১৮ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। তা না হলে পদ্মা সেতুসহ দক্ষিণাঞ্চলের সব উন্নয়ন প্রকল্প বন্ধ হয়ে যাবে।’

শনিবার (১৯ মে) দুপুরে মোংলা উপজেলা ও পৌর আওয়ামী লীগ আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নব নির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেককে এই সংবর্ধনা দেওয়া হয়।

বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসন থেকে তালুকদার আব্দুল খালেক এমপি নির্বাচিত হন। পরে সংসদ সদস্যের পদ থেকে পদত্যাগ করে দলের হয়ে খুলনা সিটি নির্বাচনে অংশ নেন তিনি।

অনুষ্ঠানে তিনি বলেন, ‘জয়ের পেছনে মোংলা-রামপালের মানুষের অবদানের কথা মৃত্যুর আগ পর্যন্ত স্মরণ রাখবো।’

তিনি আরও বলেন, ‘সিটি মেয়র হলেও মোংলা-রামপালের উন্নয়নের স্বার্থে আমি সবসময় কাজ করে যাবো।’ আগামী ২৬ জুন শূন্য হওয়া তার নির্বাচনি আসন বাগেরহাট-৩  (মোংলা-রামপাল) আসনে তার স্ত্রীকে নির্বাচিত করার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান।

মোংলা পৌর আওয়ামী লীগের কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানে তালুকদার আব্দুল খালেক পত্মী সাবেক সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার ছাড়াও স্থানীয় আওয়ামী লীগ নেতা ইব্রাহিম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম