ঝিনাইদহে জামায়াত কর্মীসহ গ্রেফতার ৪৬

ঝিনাইদহ প্রতিনিধি
২০ মে ২০১৮, ১৪:২১আপডেট : ২০ মে ২০১৮, ১৫:৪৪

পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতারকৃতদের মধ্যে কয়েকজন ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে এক জামায়াত কর্মীসহ ৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৯ মে) রাত থেকে রবিবার (২০ মে) সকাল পর্যন্ত বিভিন্ন উপজেলা থেকে এদের গ্রেফতার করা হয়। ঝিনাইদহ জেলার পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান এসব ব্যক্তিকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ সুপার জানান, ঝিনাইদহে মাদকবিরোধী বিশেষ অভিযান চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে সদর থেকে এক জামায়াত কর্মীসহ ১৩ জন, শৈলকুপা থেকে ৯ জন, হরিণাকুণ্ডু থেকে ৪ জন, কালীগঞ্জ থেকে ১০ জন এবং কোটচাঁদপুর ও মহেশপুর থেকে ১০ জনকে গ্রেফতার করা হয়। এ সময় বেশ কিছু মাদক উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

/এসএসএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম