‘ইচ্ছে ছিল বোন সুস্থ হলে একসঙ্গে স্কুলে যাবো’

মো. আসাদুজ্জামান সরদার, সাতক্ষীরা
২৩ মে ২০১৮, ১০:৫৯আপডেট : ২৩ মে ২০১৮, ১০:৫৯

মুক্তামনির বাড়িতে চলছে শোকের মাতম ‘আজ আমার খেলার সাথি হারিয়ে গেলো। অনেক ইচ্ছে ছিল, বোন (মুক্তামনি) সুস্থ হলে ওকে নিয়ে একসঙ্গে স্কুলে যাবো। কিন্তু তা আর হলো না।’ কথাগুলো বলছিল মুক্তামনির জমজ বোন হীরামনি। রক্তনালীর টিউমারে আক্রান্ত মুক্তামনি বুধবার সকালে মারা যাওয়ার পর হীরামনি এভাবেই আহাজারি করছিল।

বুধবার (২৩ মে) সকাল ৮টার দিকে সদর উপজেলার কামারবাসা গ্রামের নিজ বাড়িতে মারা যায় মুক্তামনি। সম্প্রতি তার শারীরিক অবস্থা বেশ খারাপ হয়ে পড়েছিল। ডান হাতটি আরও ফুলে গিয়েছিল। তাকে নিয়ে চিন্তায় ছিল পরিবার। কয়েকদিন থেকেই জ্বরেও ভুগছিল সে। মঙ্গলবার রাত থেকে তার অবস্থার অবনতি হতে থাকে।
মুক্তামনির বাড়িতে চলছে শোকের মাতম এদিকে মুক্তামনির মৃত্যুতে তার বাড়িতে চলছে শোকের মাতম। মুক্তামনির মা আসমা খাতুন কোনও কথাই বলছেন না। মেয়ে হারানোর শোকে অঝোরে কাঁদছেন তার বাবা ইব্রাহীম হোসেন। তাকে সান্ত্বনা দিচ্ছেন স্বজনরা।
শেষবারের মতো মুক্তামনিকে দেখতে শত শত মানুষ তাদের বাসায় ভিড় জমাচ্ছেন। সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ফরহাদ জামিন মুক্তামনির বাসায় এসে পরিবারকে সমবেদনা জানান।
পারিবারিক সূত্রে জানা গেছে, জোহরের নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মুক্তামনিকে দাফন করা হবে।
আরও পড়ুন:  বাঁচানো গেলো না মুক্তামনিকে

/এআর/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী