চুয়াডাঙ্গায় পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির সদস্যকে কুপিয়ে হত্যা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
২৩ মে ২০১৮, ১৮:৪১আপডেট : ২৩ মে ২০১৮, ২০:১৯

চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির সদস্য আব্দুল কাদের ওরফে ডাকুকে (৫০) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে উপজেলার তিওরবিলা গ্রামের বয়ারগাড়ি মাঠে পাটক্ষেতে এ ঘটনা ঘটে। বুধবার দুপুরে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত আব্দুল কাদের ওরফে ডাকু ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার তাহেরহুদা গ্রামের মহিউদ্দীনের ছেলে এবং পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির সক্রিয় সদস্য।

পুলিশ যায়, মঙ্গলবার রাতে আব্দুল কাদেরকে নিজ গ্রাম থেকে দুর্বৃত্তরা অপহরণ করে পাশের আলমডাঙ্গা উপজেলার তিওরবিলা গ্রামের বয়ারগাড়ি মাঠের পাটক্ষেতে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায়। বুধবার দুপুরে কৃষকরা পাটক্ষেতে তার লাশ দেখে আলমডাঙ্গা থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

আলমডাঙ্গা থানার ওসি (তদন্ত) লুতফুল কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। দলীয় কোন্দলের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিহত আব্দুল কাদের নিষিদ্ধ ঘোষিত পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে হরিণাকুন্ড থানাসহ বিভিন্ন থানায় ডাকাতি, চাঁদাবাজি, অপহরণ ও হত্যাসহ এক ডজন মামলা আছে।

/জেবি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম