শিলাবৃষ্টি ও ঝড়ে লোকসানের মুখে মাগুরার লিচু চাষিরা

মাজহারুল হক লিপু, মাগুরা
২৪ মে ২০১৮, ১১:৩১আপডেট : ২৪ মে ২০১৮, ২০:১৯

শিলাবৃষ্টি ও ঝড়ে লোকসানের মুখে মাগুরার লিচু চাষিরা এ বছর মাগুরার লিচু চাষি ও ব্যবসায়ীরা চরম হতাশায় দিন কাটাচ্ছেন। শিলাবৃষ্টি ও ঝড়ের কারণে লিচুর উৎপাদন কম হওয়ায় এবার তারা লোকসানের মুখে পড়েছেন। এর ফলে মাগুরায় প্রতিবছর বিপুল উৎসাহে যে লিচুর মেলা আয়োজন করা হতো এ বছর সেটি বন্ধ রাখা হয়েছে।
মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদফতর জানায়, এ বছর মাগুরায় ৫২০ হেক্টর জমিতে লিচুর চাষ করা হয়েছে। প্রায় ২৫০ বাগানের লিচু গাছগুলো ছিল মুকুলে ভরপুর। বাগান মালিক, ব্যবসায়ী সবাই আশাবাদী ছিল ভালো একটি মৌসুমের। কিন্তু পর পর দুই দফা শিলাবৃষ্টি ও ঝড়ের কারণে ব্যাপক ক্ষতির মুখে পড়ে লিচুর উৎপাদন। প্রায় ৮০ ভাগ লিচু উৎপাদন ব্যাহত হয়।
এ বছর লিচু বাগানের মালিকদের প্রত্যাশা ছিল কমপক্ষে ২০ কোটি টাকার লিচু উৎপাদিত হবে মাগুরায়। কিন্তু ঝড় ও শিলাবৃষ্টির কারণে তাদের সেই স্বপ্ন শেষ হয়ে গেছে।
সদর উপজেলার ইছাখাদা গ্রামের বাগান মালিক অখিল ঘোষ বলেন, আমি ২ বিঘা জমিতে এবার লিচু চাষ করেছি। গত বছর এ জমি থেকে ২ লাখ টাকার লিচু বিক্রি করেছিলাম। এ বছর প্রাকৃতিক দুর্যোগের কারণে ২০ হাজার টাকার বেশি লিচু বিক্রি হবে না।
শিলাবৃষ্টি ও ঝড়ে লোকসানের মুখে মাগুরার লিচু চাষিরা হাজিপুর গ্রামের লিচু বাগানের মালিক আব্দুর রউফ বলেন, আমি ৫ লাখ টাকা ঋণ করে এবার লিচু উৎপাদনে নেমেছি। কিন্তু ঝড় ও শিলাবৃষ্টিতে আমার বাগানের সব মুকুল ঝরে পড়েছে। আমি জানি না কীভাবে লোন শোধ করবো।
দিনাজপুর থেকে প্রতিবছর লিচু বাগান লিজ নিতে আসা আলতাফ হোসেনকে দেখা গেল শহরের ঢাকা রোড এলাকায় দাঁড়িয়ে লিচু বিক্রি করতে। আলতাফ জানায়, তিনি দিনাজপুর থেকে মাগুরায় প্রতিবার লিচু মৌসুমে বাগান লিজ নিতে আসেন। লিচু ওঠার পর সে পাইকারদের সঙ্গে যোগাযোগ করে বিভিন্ন জেলায় লিচু পাঠায়। ভালো মুকুল দেখে এ বছর ৫০ হাজার টাকা দিয়ে বাগান কিনে লোকসানের মুখে পড়েছেন তিনি। যা লিচু হয়েছে তাতে বাইরে পাঠানো দূরে থাক, রাস্তায় দাঁড়িয়ে লিচু বিক্রি করেও টাকা উঠবে না বলে তার আশঙ্কা।
মাগুরার কৃষি বিষয়ক এনজিও পল্লী প্রকৃতির নির্বাহী পরিচালক শফিকুর রহমান পিন্টু বলেন, ‘মাগুরায় আনুমানিক ২০ হাজার লোক লিচু চাষ করে। প্রতিবছর মাগুরায় ২০ কোটি টাকার লিচু উৎপাদিত হলেও এ বছর লিচু ব্যবসায়ীদের লোকসান গুনতে হচ্ছে। অনেক চাষি নিঃস্ব হয়ে গেছে। এদের সরকারের তরফ থেকে আর্থিকভাবে সহযোগিতা না করলে মাগুরার কৃষিতে একটি বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে।’
ইছাখাদার স্কুলশিক্ষক সঞ্জিত বসু বলেন, ‘প্রতি বছর ইছাখাদায় লিচু মেলা অনুষ্ঠিত হয়। লিচু কিনতে আসে পাইকাররা ও সাধারণ মানুষও সুলভে কিনতে পারেন লিচু। সেই সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে একটি উৎসবের পরিবেশ সৃষ্টি হয়। এবার বাগান মালিক ব্যবসায়ীদের মন খারাপ। তাই মেলায় কেউ আগ্রহী নয়।’
জেলা কৃষি বিষয়ক কর্মকর্ত পার্থ প্রতিম সাহা বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগের কারণে এবার অভাবনীয় ক্ষতির মুখে পড়েছে মাগুরার লিচু চাষিরা। আমরা ক্ষতিগ্রস্তদের একটি তালিকা ঢাকায় পাঠিয়েছি। আমাদের হাতে সিদ্ধান্ত নেওয়ার কোনও ক্ষমতা নেই।’

/এআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের