সাতক্ষীরায় নারীকে শ্বাসরোধ করে হত্যা

সাতক্ষীরা প্রতিনিধি
২৬ মে ২০১৮, ০১:১২আপডেট : ২৬ মে ২০১৮, ০১:২৭

সাতক্ষীরা জেলা সাতক্ষীরার শ্যামনগরে জেবুন্নেছা (৫০) নামে এক নারীকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৫ মে) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের নাগবাটি গ্রামে এ ঘটনা ঘটে। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত জেবুন্নেছা নাগবাটি গ্রামের আব্দুল আজিজের স্ত্রী।

নিহত গৃহবধুর স্বামী আব্দুল আজিজ সরদার জানান, তিনি তারাবির নামাজ পড়তে যাওয়ার পর ঘরে শুধু তার স্ত্রী ছিল। সেই সুযোগে বাড়ির প্রাচীর টপকে বাড়ির ভেতরে প্রবেশ করে দর্বৃত্তরা। এরপর গাছ বেয়ে ছাদে উঠে ঘরে প্রবেশ করে তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় ঘাতকরা দুটি মোবাইল ফোন ও তার স্ত্রীর কানের দুল ছিঁড়ে নেয়। তারাবির নামাজ শেষে বাড়িতে যেয়ে স্ত্রীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে প্রতিবেশীদের খবর দেন তিনি।

ওসি সৈয়দ মান্নান আলী জানান, গৃহবধুর মুখে গেঞ্জি ঢুকিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। বিষয়টির তদন্ত শুরু হয়েছে। কী কারণে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনও বলা যাচ্ছে না। 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম