ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে ১২ মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৫৩

ঝিনাইদহ প্রতিনিধি
২৭ মে ২০১৮, ১১:২৮আপডেট : ২৭ মে ২০১৮, ১১:৩১

ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতারকৃতদের মধ্যে কয়েকজন ঝিনাইদহে পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ১২ মাদক ব্যবসায়ীসহ ৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৬ মে) রাত থেকে রবিবার (২৭ মে) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। ঝিনাইদহের পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এসপি মিজানুর রহমান জানান, ঝিনাইদহে মাদক ও সন্ত্রাস বিরোধী বিশেষ অভিযান চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে সদর থেকে ২৪ জন, শৈলকুপা থেকে ৭ জন, হরিণাকুন্ডু থেকে ৪ জন, কালীগঞ্জ থেকে ৭ জন এবং কোটচাঁদপুর ও মহেশপুর থেকে ১১ জনকে গ্রেফতার করা হয়। এসময় বেশ কিছু মাদক উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী