ঝিনাইদহে গোলাগুলিতে ‘মাদক ব্যবসায়ী’ নিহত

ঝিনাইদহ প্রতিনিধি
২৮ মে ২০১৮, ০৪:১৫আপডেট : ২৮ মে ২০১৮, ০৪:১৫

ঝিনাইদহে গোলাগুলিতে ‘মাদক ব্যবসায়ী’ নিহত ঝিনাইদহে মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলিতে এক ব্যক্তি নিহত হয়েছে। রবিবার (২৭ মে) রাত দেড়টার দিকে সদর উপজেলার জাড়গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের পরিচয় এখনও জানা যায়নি। সদর থানার ওসি এমদাদুল হক শেখ এই তথ্য জানিয়েছেন।

ওসি জানান, রাত দেড়টার দিকে জাড়গ্রামে গোলাগুলির শব্দ শুনে টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেখানে একজনের গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে। তার পাশ থেকে একটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি, কেজি খানেক গাঁজা, ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। 

তিনি আরও জানান, টাকা ভাগাভাগি নিয়ে মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলির ঘটনায় একজন মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। তার নাম ঠিকানা এখনও পাওয়া যায়নি।

প্রসঙ্গত, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান শুরুর পর ঝিনাইদহে এ নিয়ে মোট চারজন নিহত হয়েছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম