স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ, আটক তিন

চুয়াডাঙ্গা প্রতিনিধি
২৮ মে ২০১৮, ১৭:৫৩আপডেট : ২৮ মে ২০১৮, ১৭:৫৩

চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার পাইকপাড়ায় বাড়ি থেকে তুলে নিয়ে পাশের একটি মাঠে স্বামীকে গাছের সঙ্গে বেঁধে রেখে স্ত্রীকে রাতভর ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণে সহযোগিতা করার অভিযোগে নির্যাতিত গৃহবধূর শ্বশুর আনোয়ার হোসেন, শাশুড়ি রাবেয়া খাতুন ও ননদের স্বামী মিরাজুল হোসেনকে আটক  করেছে পুলিশ। রবিবার রাতে নির্যাতনের শিকার গৃহবধূর বাবা বাদী হয়ে তার শ্বশুর, শাশুড়ি ও ননদের স্বামীসহ অজ্ঞাত সাতজনকে আসামি করে আলমডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন।

পুলিশ ও ধর্ষিতার পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার রাতে স্বামী-স্ত্রী নিজের ঘরে ঘুমিয়ে ছিল। গভীর রাতে তিন দুর্বৃত্ত অস্ত্রের মুখে তাদের অপহরণ করে পাশের মাঠে নিয়ে যায়। পরে তার স্বামীকে গাছের সঙ্গে বেঁধে গৃহবধূকে রাতভর ধর্ষণ করে। রবিবার সকালে তারা মুক্ত হয়ে মাঠ থেকে বাড়ি ফিরলে শ্বশুর-শাশুড়ি ও ননদের স্বামী তার স্ত্রীকে ঘরে আটকে রাখে এবং এ ঘটনা কাউকে না বলার জন্য হুমকি দেয়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে প্রতিবেশীরা আলমডাঙ্গা থানায় খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘর থেকে তাদের উদ্ধার করে। এরপর ধর্ষিতাকে রাতেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় দুর্বৃত্তদের সহযোগিতা করার অভিযোগে শ্বশুর-শাশুড়ি ও ননদের স্বামীকে আটক করে পুলিশ।

রাতেই চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ নির্যাতিতাকে হাসপাতালে দেখতে যান এবং তার চিকিৎসার খোঁজ-খবর নেন।

আলমডাঙ্গা থানার ওসি আবু জিহাদ মো. ফকরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

 

/জেবি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি