বাজেটে খুলনার ২১ দফা উন্নয়নে অর্থ বরাদ্দ দাবি

খুলনা প্রতিনিধি
২৮ মে ২০১৮, ২২:০৭আপডেট : ২৮ মে ২০১৮, ২২:০৯

খুলনা জাতীয় বাজেটে খুলনার ২১ দফা উন্নয়নে অধিক অর্থ বরাদ্দের দাবি জানানো হয়েছে। সোমবার (২৮ মে) বেসরকারি উন্নয়ন সংস্থা জনউদ্যোগ আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আহ্বায়ক অ্যাড. কুদরত-ই-খুদা।

সংবাদ সম্মেলনে বলা হয়, খুলনায় পাইপ লাইনে গ্যাস সরবরাহ, আধুনিক রেলস্টেশন, দ্রুত পদ্মা সেতুর কাজ সম্পন্নকরণ, মংলা বন্দর আধুনিকায়ন, বিমান বন্দর নির্মাণ, জেলা স্টেডিয়াম সংস্কার, নিউজপ্রিন্ট মিলসহ বন্ধ কলকারখানা চালু, শিল্পকলা একাডেমি, আকরাম পয়েন্টে গভীর সমুদ্রবন্দর, ভোমরাকে আর্ন্তজাতিক স্থলবন্দর, খুলনা টেক্সটাইল পল্লী, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত কৃষি বিশ্ববিদ্যালয়সহ স্কুল, কলেজ সরকারি করণসহ এ অঞ্চলের ২১ দফা উন্নয়নে আসন্ন জাতীয় বাজেটে অধিক অর্থ বরাদ্দ করে এসব প্রকল্প দ্রুত বাস্তবায়ন করতে হবে।

অন্যান্য দাবির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- খুলনায় পাইপ লাইনে গ্যাস সরবারহ ও ডিস্ট্রিবিউশন লাইন স্থাপনের কাজ সমাপ্তকরণ, খুলনায় আধুনিক রেল স্টেশনের কাজ দ্রুত শেষ, খুলনা-দর্শনা ডাবল রেললাইন নির্মাণ ও ঢাকা-খুলনা দ্রুতগামী আরও একটি ট্রেন সার্ভিস চালুসহ প্রমুখ।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক