বাগেরহাটে পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ আটক ৩৯

বাগেরহাট প্রতিনিধি
২৯ মে ২০১৮, ১৩:৩০আপডেট : ২৯ মে ২০১৮, ১৬:২০

গ্রেফতার বাগেরহাটে পুলিশের বিশেষ অভিযানে ৯ মাদক ব্যবসায়ীসহ ৩৯ জনকে আটক করা হয়েছে। সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত পুলিশ জেলার ৯ উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতদের মধ্যে ৯ জনকে গাঁজা গাছ ও মাদকসহ আটক করা হয়েছে। অন্যরা বিভিন্ন নিয়মিত মামলার আসামি বলে জেলা পুলিশ জানিয়েছেন। এ সময় ১২০ গ্রাম গাঁজা, ৪টি গাঁজা গাছ, ১৫ বোতল ফেনসিডিল ও ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ফকিরহাট উপজেলার কাথলী গ্রামের হরিপদ মৃধার ছেলে আশুতোষ মৃধাকে (৩০) ৪টি গাঁজা গাছসহ পুলিশ আটক করে। মোরেলগঞ্জ উপজেলার পশুরবুনিয়া গ্রাম থেকে গাঁজা সেবনকালে পাঁচজনকে আটক করেছে পুলিশ।

তারা হলেন, পশরবুনিয়া গ্রামের আলাউদ্দিন হাওলাদারের ছেলে তুহিন হাওলাদার (২৬), পশ্চিম খাউলিয়া গ্রামের মিল্টন অধিকারীর ছেলে দুর্জয় অধিকারী (২৬), পূর্ব সরালিয়া গ্রামের শাজাহান কবির মোড়লের ছেলে শামিম হাসান মোড়ল (২৪), মোরেলগঞ্জ পৌর সদরের কলেজ রোডের নির্মল চন্দ্র রায়ের ছেলে মিঠুন রায় (২৫) ও উত্তর সরালিয়া গ্রামের নুরুল ইসলাম হাওলাদারের ছেলে তুহিন ইসলাম হাওলাদার (২৪)। রামপাল থানার বাইনতলা গ্রামের মৃত মালেক মীরের ছেলে বাবু মীরকে (৪৫) ২৫ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। এছাড়াও বাগেরহাট সদর থানা থেকে ইয়াবা ও ফেনসিডিলসহ চারজনকে আটক করা হয়েছে। সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।

বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় বলেন, ‘বাগেরহাটে পুলিশের বিশেষ অভিযানে ৯ ব্যবসায়ীসহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ। এই অভিযান অব্যাহত থাকবে।’

/জেবি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম