কুষ্টিয়ার দৌলতপুরে শ্যালো ইঞ্জিনচালিত ট্রলি চাপায় মেরিনা খাতুন (৪৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছে। বৃহস্পতিবার (৩১ মে) সকাল সাড়ে ১০টার দিকে দৌলতপুর-থানামোড় সড়কের বাজুডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। দৌলতপুর থানার ডিউটি অফিসার সাহেব আলী এ তথ্য নিশ্চিত করেন।
নিহত মেরিনা খাতুন উপজেলার শশীধরপুর গ্রামের মেহেরুল মন্ডলের স্ত্রী।
সাহেব আলী জানান, মেরিনা খাতুন হেঁটে যাওয়ার সময় শ্যালো ইঞ্জিনচালিত ট্রলি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ নিহত গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।








