বাগেরহাটে পুলিশের বিশেষ অভিযানে ৯ মাদকসেবীসহ ৪৫ জনকে আটক করা হয়েছে। বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত পুলিশ জেলার ৯ উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতদের মধ্যে ৯ জনকে মাদক সেবনের অভিযোগে গ্রেফতার করা হয়। অন্যরা বিভিন্ন নিয়মিত মামলার আসামি বলে জেলা পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, ফকিরহাট থানায় ৩ জন, চিতলমারী থানায় ১ জন, মোরেলগঞ্জ থানায় ২ জন এবং শরণখোলা, রামপাল ও মোংলা থানায় ১ জন করে মাদকসেবীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় বলেন, বাগেরহাট পুলিশের বিশেষ অভিযানে ৯ মাদকসেবীসহ ৪৫ জনকে আটক করেছে পুলিশ। এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।







