ছাত্রলীগ নেতার গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনাকে আত্মহত্যা বলছে কুষ্টিয়ার পুলিশ

কুষ্টিয়া প্রতিনিধি
০১ জুন ২০১৮, ০৬:৫৪আপডেট : ০১ জুন ২০১৮, ০৭:০৫

নিহত কুষ্টিয়া জেলা ছাত্রলীগ নেতা নাজমুল আলম নিজ বাড়িতে মাথায় গুলিবিদ্ধ হয়ে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সহসভাপতি নাজমুল আলম (২৯) নিহত হওয়ার একদিনের মাথায় ঘটনার রহস্য উন্মোচনের দাবি করেছে পুলিশ। তিনি হতাশার কারণে আত্মহত্যা করেছেন বলে দাবি করলেও হতাশার কারণ জানায়নি পুলিশ। বৃহস্পতিবার (৩১ মে) নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার এসএম মেহেদী হাসান এসব তথ্য জানান। তিনি বলেন আত্মহত্যায় ব্যবহৃত অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে।
সংবাদ সম্মেলনে নাজমুলের বাবা আলতাফ হোসেন, মা নাজমা খাতুন, বড় বোন ও সদ্য বিবাহিত স্ত্রী উর্মি খাতুন উপস্থিত ছিলেন। পুলিশ সুপার সাংবাদিকদের বলেন, হতাশা থেকে নাজমুল আত্মহত্যা করেছেন। তবে কি কারনে নাজমুল হতাশ ছিল তা নিশ্চিত করেননি তিনি। আত্মহত্যায় ব্যবহৃত অবৈধ অস্ত্র উদ্ধারের কথাও জানান পুলিশ সুপার।

গত মঙ্গলবার (২৯ মে) রাত তিনটার দিকে সদর উপজেলার হাটশ-হরিপুর ইউনিয়নের হরিপুর ফারাজীপাড়ার নিজ ঘরে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সহসভাপতি নাজমুল আলম গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মেহেদী হাসান বলেন, ঘটনার পর নাজমুলের মা নাজমা খাতুন ছেলের ঘরে একটি নাইন এমএম পিস্তল, একটি ওয়ান শুটারগান ও একটি শটগানের গুলি দেখতে পান। ঝামেলা হতে পারে ভেবে এগুলো তিনি ব্যাগে করে বাড়ির পাশে লুকিয়ে রাখেন। অস্ত্র দুটি অবৈধ। ঘটনার পর একটা তাজা গুলি উদ্ধার হয়েছিল। নাজমা খাতুনের দেখানো জায়গা থেকে অস্ত্র গুলি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ওয়ান শুটারগানেই নাজমুল আত্মহত্যা করেছেন। সেটার ভেতরে গুলির খোসা এবং রক্তের দাগ পাওয়া গেছে।

সংবাদ সম্মেলনে নাজমুলের মা নাজমা খাতুন বলেন, গুলির শব্দে নাজমুলের ঘরে গিয়ে দেখি গুলিবিদ্ধ নাজমুল মেঝেতে পড়ে আছে। তখন নববধু উর্মি নাজমুলের পাশে কাঁদছিল। তিনি দাবি করেন ভয় পেয়ে দ্রুত অস্ত্রগুলো তুলে নিয়ে বাড়ির পাশে লুকিয়ে রাখেন তিনি।

এই ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, নাজমুল ২০১৫ সালে কুষ্টিয়া সরকারি কলেজ থেকে ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর পাস করেন। কোনও চাকরি বা ব্যবসার সঙ্গে জড়িত না থাকা নাজমুল জেলা ছাত্রলীগের সহসভাপতির দায়িত্বে ছিলেন। দুই ভাই ও তিন বোনের মধ্যে নাজমুল ছিলেন সবার বড়। গত রবিবার পারিবারের সম্মতিতে শহরের কানাবিল এলাকায় ঊর্মি নামে এক মেয়েকে বিয়ে করেন তিনি।

/জেজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম