বাগেরহাটে পুলিশের বিশেষ অভিযানে ১০ মাদকসেবীসহ ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১ জুন) সকাল থেকে শনিবার (২ জুন) সকাল পর্যন্ত জেলার ৯ উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।এসময় বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়। বাগেরহাট পুলিশ সুপার (এসপি) পঙ্কজ চন্দ্র রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এসপি জানান, শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে বাগেরহাট সদর থানায় ৪ জনকে ২০ গ্রাম গাঁজাসহ, চিতলমারী থানায় ১ জনকে ১৫ গ্রাম গাঁজাসহ, মোরেলগঞ্জ থানায় ১ জনকে ২পিস ইয়াবাসহ, কচুয়ায় ১জনকে ৩০গ্রাম গাঁজাসহ, ফকিরহাটে ২ জনকে ৪০গ্রাম গাঁজা ও ১০পিস ইয়াবাসহ, মোংলা থানায় একজনকে ১ বোতল দেশি মদসহ গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান, পুলিশের এই অভিযান অব্যহত থাকবে।








